গরু কিনতে ‘ইনশআল্লাহ’ এবং পকেটমার
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আশান মিয়া যাচ্ছে হাটে
কোরবানীর গরু কিনতে
রাস্তায় অনেক বিপদ-আপদ
তাইতে বড় চিন্তে।
“কোথায় যাচ্ছ?” মৌলবী সাব
জিজ্ঞেস করল ডেকে,
“গরু কিনতে যাচ্ছি হাটে”
বলল আশান হেঁকে।
বলল হুজুর, “যাচ্ছ হাটে
‘ইনশআল্লাহ’ বলো,
আল্লাহ তা’লার নামটি নিয়ে
হাটের দিকে চলো”।
“অনেক কাজে ‘ইনশআল্লাহ’
বলতে হয়রে ভাই
নইলে দেখবে রাস্তাঘাটে
অনেক কিছুই নাই”।
“এই কথাটি না বললে পর
কি আর হবে ক্ষতি?
আজকেই সেটা করব প্রমাণ”,
বলল হুজুরের প্রতি।
“ইনশআল্লাহ ছাড়াই মোরা
কিনব গরু হাটে”
দম্ভ ভরে বলল আশান
উজান পুরের মাঠে।
সন্ধাকালে ফিরছে আশান
গরু নাই তার হাতে
ভাগ্যক্রমে আবার দেখা
ওই হুজুরের সাথে।
বলল হুজুর, “আশান মিয়া
কেমন গরু কিনলে?”
বলল আশান চমকে উঠে,
“কেমনে আমায় চিনলে”!
“ইনশআল্লাহ হাটে গিয়েছি
গরু দেখেছি মেলা
অনেক গরুর দাম করেছি,
ভাগ্যের একি খেলা”!
‘দাম ঠিকঠাক ‘ইনশআল্লাহ’
ছিল অনেক টাকা,
‘ইনশআল্লাহ’ হাত দিয়েছি
পকেট পুরোই ফাঁকা’।
“পকেট মারে টাকা নিয়েছে
গরু হয়নি কেনা,
‘ইনশআল্লার’ কেমন মরতবা
এবার হলো চেনা”।
মৌলবী কয়, “ইনশআল্লাহ
বললে অনেক শত,
যাবার সময় এই কথাটি
একবার বললেই হতো”।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন