ভুতের বনভোজন
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ভুতের দলের বনভোজনে
বিশাল আয়োজন
রান্না-বান্নায় লাগবে শুধু
হলুদ বারো মন।
দুধের পায়েস রান্না হবে
মিস্টি-মন্ডা কত
হরেক রকম খাবার-দাবার
খাবে ইচ্ছামতো।
ভাজি-ভর্তা সবই হবে
গরুর মাংস বাদ
ভুতেরা সব করছে গল্প-
কেমন হবে স্বাদ?
কেউবা চাখে লবন-হলুদ
কেউবা চাখে ঝাল
কেউবা আবার চাখতে গিয়ে
চোখটা করে লাল।
ন্যাংড়া-নুলো, কানা-খোড়া
সব ভুতেরা এলো
খাবার সময় পেটটা ভরে
অন্ধ ভূতেও খেলো।
ওঝা, বদ্যি জানতে পেরে
শ্রাদ্ধ খানায় এসে
গন্ডগোলটা লাগিয়ে দিল
খাবার-দাবার শেষে।
গান-বাজনা আর নাচানাচি
যেই করেছে শুরু
কোত্থেকে যে হাড্ডি এসে
ফাটল ভুতের ভ্রু।
মরা গরুর হাড্ডি পড়ায়
দৌড়ে পালায় সব
বনভোজনে হুড়োহুড়ির
লাগল যে উৎসব।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন