চাঁনপুর আর চান্দের ভাড়া
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
"ওই রিক্সা যাবি নাকি
সামনের ওই চাঁনপুর"?
ব্যাটা দেখি কথা কয়না
বোবা, কালা, মূর্খ, মূঢ়।
রিক্সাওয়ালার বাঁকা কথা
"আমারে তো ডাকেন নাই
রিক্সাটারে ডাকছেন আপনি
উত্তর-টুত্তর দেই নাই তাই"।
"ওই ব্যাটা যাবি নাকি,
ভাড়া নিবি কত রে"?
"পঞ্চাশ টাকা ভাড়া নিমু
খাটমু গায় গতরে"।
"ওই ব্যাটা ঠ্যাটার বাচ্চা
চাঁনপুর তো দেখা যায়,
মাথার ঘিলু ঠিক আছেনি,
এতো কি কেউ ভাড়া চায়"?
"দেখা গেলেই অল্প ভাড়া
এইটা যদি বিবেক কয়,
চাঁনপুর আর চান্দের ভাড়া
কখনো কি সমান হয়"?
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন