আজব চোর
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
তুই কি মা জানিস নাকি
রাত দুপুরের পরে
পঁয়ত্রিশ চোর এসেছিল
মোদের ভাঙা ঘরে?
পাঁচাটা নাকি ন্যাংড়া নুলো
পাঁচটা নাকি কুঁজো
পাঁচটা নাকি কথা বলে না
পাঁচটার চোখ বুঁজো!
পাঁচটা নাকি জিহ্বা লম্বা
পাঁচটা নাকি কানা
বাকি পাঁচটার কেমন স্বভাব
বলতে নাকি মানা!
এই ধরনের চোর দেখার পর
বিড়াল কুকুরগুলো
নাড়ার ভিতর দলা পাকিয়ে
অমনি নাকি শু’লো!
তুই কি মা দেখছিস কভু
এমন আজব চোর?
ওদের দেখে কেউ নাকি মা
খোলে না আর দোর!
মুখে নাকি কয় না কথা
নাক দিয়ে সব ডাকে
ওই পাড়ার ওই গবু নাকি
দেখছে দরজার ফাঁকে!
সেগুন বাগিচা
রাত ৯টা ৪০মিঃ
০৬/০৬/২০১৪
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন