তেল মালিশ
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
প্রশাসনকে তেল না দিলে
হয় না প্রমোশন
নিয়ম অনিয়মের দ্বন্দে পরে
কাজে বসে না মন।
জুনিয়াররা সিনিয়র হয়
কেউবা আগের পদে
অযোগ্যরা তেল মালিশে
থাকছে নিরাপদে।
দুর্নীতি আর নীতি কোনটা
যায় না কিছু বোঝা
তেল মালিশের নিয়ম জানলে
প্রমোশনটা সোজা।
তেল মালিশের ঠেলায় যখন
কর্তারা যায় গলে
অযোগ্যদের ফাইল তখন
বসের সামনে তোলে।
কিন্তু যদি যোগ্য লোকে
সত্য কথাও কয়
তেল না থাকায় ধমক খেয়ে
নাস্তানাবুদ হয়।
পায়না বেতন পায়না ভাতা
নিয়ম মাফিক যারা
এই জগতে হয়না কিছুই
মর্দন মালিশ ছাড়া।
তেল মালিশের বড়ই কদর
সবখানেতে দেখি
মালিশবিহিন সৎ লোকেরা
আমড়া কাঠের ঢেঁকি?
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন