
শহীদুল ইসলাম প্রামানিক
কালিজিরা খেয়ে গালি দিয়ে বলে,
এইটা কি কোন তরকারি
মা হেসে কয়, ‘অসুস্থ্য দেহে
এইটা বড় দরকারি’।
ছেলে রেগে কয়, ‘তিতা তিতা স্বাদ
নাকে উঠে ঝাঁঝ,
বিদঘুটে লাগে, কালিজিরার মাঝে
কি এমন কাজ’?
ভুলিয়ে ভালিয়ে গায়ে হাত বুলিয়ে
মা বলল হাসি হাসি,
‘শতেক রোগের মহাঔষধ এটা
কফ্ শ্লেষা নাশী’।
‘হাদিসে আছে মহানবী খেতেন
কালিজিরা আর মধু
বসন্ত রোগে করলার বিচি
কলেরা রোগে কদু’।
এ কথা শুনে ছেলে হেসে কয়,
“তাহলে ঔষধ খাঁটি
এত দিন মোরা না খেয়ে খেয়ে
জীবন করেছি মাটি”।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




