ফেসবুকে মোর সর্বনাশ
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ফেসবুকটা বন্ধ থাকায়
দুঃখ মনে খুব
সরকার বলে নো সংলাপ
একদম সোজা চুপ।
তরুণদের তো উর্বর হেড
এসব কি আর মানে?
বাইপাস করে ফেসবুক তারা
হরহামেশা টানে।
কিন্তু যাদের গোবর মাথা
তাদের নিয়ে ভয়
বালিশ ছাড়া মাথা আছড়িয়ে
জীবন করছে ক্ষয়।
চ্যাটিং ড্যাটিং বন্ধ যাদের
কাঁদছে ঘরের কোনে
বন্ধুর সাথে হয় না কথা
অনেক দুঃখ মনে।
মা বাবারাও গোমরা মুখো
বিদেশ চ্যাটিং বন্ধ
ছেলের ছবি দেখতে পায় না
ফেসবুক বিহীন অন্ধ।
ফেসবুকেতে থাকেন যারা
সারা দিনমান ধরে
বন্ধু-বান্ধব হারিয়ে তাদের
এমনিই মাথা ঘোরে।
ফেসবুকেতে করেন যারা
ডিজিটালের আড্ডা
বেরিয়ে আসেন ঘরের বাইরে
ঘোরেন মেরুল বাড্ডা।
চিন্তা করে লাভ নাই ভাই
ফেসবুক যারা খোঁজেন
সব ক্ষমতা উপরওয়ালার
এবার তাইলে বোঝেন?
ন্যাচারালটাই সঠিক ভাইরে
কৃত্রিম ক্ষণস্থায়ী
ফেসবুকে মোর ছবি হারালো
করবো কাকে দায়ী?
সেগুন বাগিচা
সময় সকাল ১০টা ১৫মিঃ
২৫/১১/২০১৫ইং
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন