ভেজাল প্রেম
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
সব জিনিষেই ভেজাল এখন
ভেজাল ছাড়া নাই
আসল জিনিষ কিনলে পরেও
ভেজাল দেখতে পাই।
প্রেম-প্রিতিও ভেজাল এখন
যুব সমাজে চলে
বিয়ের আগেই অনেক প্রেমিক
ভেজাল প্রেমের দলে।
দেখলে পরেই প্রেম হয়রে
সস্তা তাদের মন,
এই তো আছে, এই তো নাই
ভাঙ্গতে কতক্ষণ।
একই সনে অনেক জনকে
প্রেম নিবেদন করে
এক প্রেমিককে বিদায় করে
অন্য প্রেমিক ধরে।
ভেজাল প্রেমে হয়না বিয়ে
দেয়না কারেও মন
কথায় কথায় জান দিয়ে দেয়
মিছাই করে পণ।
অনেক সময় প্রেমিকযুগল
বুঝতে না পায় কিছু!
ছল-চাতুরীর পাল্লায় পরে
ঘোরে পিছু পিছু।
অনেক আবার ভুল করে যে
প্রেমে খায়রে ছ্যাকা
জীবন-যৌবন বৃথাই নষ্ট
পায়না প্রেমের দেখা।
মিথ্যা প্রেমের আশ্বাস দিয়ে
যারা আনন্দ করে
তাদের ঘরেও আসবে তেমন
দেখবে বিয়ের পরে।
ভেজাল প্রেমের প্রেমিক যারা
বলছি তাদের ভাই
আসল প্রেমে শান্তি আছে
ভেজাল প্রেমে নাই।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন