বিড়াল মায়ের কান্না
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বিড়াল তো আর মানুষ নয় রে
জন্তু জানোয়ার
তার পরেতেও মায়ের স্নেহ
কম আছে কি তার?
সকাল বেলা বাচ্চাগুলো
নিয়ে গিয়েছে চোরে
সেই জন্যে সে খুঁজছে সদাই
সারা দিনমান ধরে ।
মিঁঞ মিঁঞ চিৎকার করে
করছে আহাজারি
তার কান্নাতে আকাশ বাতাস
হচ্ছে যেন ভারি।
ধমক ধামক দিচ্ছে সবাই
কিংবা দিচ্ছে পেটন
তারপরেতেও বাচ্চার শোকে
কাঁদছে সারাক্ষণ।
রাত্রী বেলা তার কান্নাতে
ঘুম হলো না মোর
বিড়াল মায়ের কান্না শুনে
রাত্রী হলো ভোর।
সকাল বেলা তাকিয়ে দেখি
শিশু হারানো শোকে
তাকিয়ে আছে আমার পানে
কি যে কাতর চোখে!
লাগল মায়া দিলাম খেতে
হালকা হলো বুক
খাবার দেখেও খেল না সে
ফিরিয়ে নিল মুখ।
বুঝতে পেলাম বিড়াল হলেও
বুকটা স্নেহে ভরা
সব মায়েদের মতই তাহার
মনটা মায়ায় গড়া।
তাই তো সদাই করছে কান্না
নিদ্রা বিহিন চোখে
খাবার দিলেও খাচ্ছে না আর
বাচ্চাগুলোর শোকে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন