চশমখোর
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বলছে হাবু, “ওরে বাবু
এইদিকে তুই আয়”
কথা শুনে পাগলা বাবু
মিটমিটিয়ে চায়।
“আয় না কাছে, কথা আছে
তোর যে চাচা জান,
খেলছে পথে, ছোট্ট ছেলে
ধরল তার যে কান”।
“চিৎকার দিতেই পিঠের পরে
দিল দু’ঘা মেরে,
ছোট্ট শিশু মার খেয়ে সে
কাঁদলো গলা ছেড়ে”।
“তার পরেতে কি করেছে
শুনবি নাকি আর,
হঠাৎ করে থাপা দিয়ে
ধরলো টিপে ঘাড়”।
“তার পরেতেও কইনি কিছু
দেখছি শুধু চেয়ে,
ফটাস করে চর মেরেছে
একলা তাকে পেয়ে”।
“এর পরেতে তোর চাচাজান
মিছেই খালি খালি
বিশ্রি ভাষা, বলা যায়না
দিল অনেক গালি”।
“এসব দেখেও রাগ করিনি
গেলাম শুধু সয়ে,
মুখের মধ্যে গালি এলেও
যাইনি তবু কয়ে”।
“কিন্তু এবার গাল দিবরে
বলবি নাকো তারে,
‘তোর চাচাজান মস্ত পাজি’
বলছি বারে বারে”।
“এ গালিটাও বলবিনাকো
দিব্যি কসম তোর
তোর চাচাজান সত্যি সত্যি
আস্ত চশমখোর”।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন