স্রষ্টাই শ্রেষ্ট
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ভাবছে পথিক ক্লান্ত দেহে
শুয়ে গাছের তল
‘বিশাল বড় বট গাছেতে
ছোট্ট কেন ফল’!
‘কিন্তু পাশের লাউ গাছটায়
ফল যে অনেক বড়
মাথা তুলে দাঁড়ায়নাকো
এইটা কেমনতরো’!
এসব ভেবে বলছে পথিক
সৃষ্টি কর্তার তরে,
‘উল্টা পাল্টা সৃষ্টি তোমার
দেখছি জগৎ ভরে’।
যেই না বলা অমনি মাথায়
পড়ল বটের গোটা
ব্যাথার চোটে কুঁকড়ে গিয়ে
‘ইস ইস’ করে ওঠা।
বলছে তখন ওই পথিকে
মুখটি করে কালো
এই জগতে সবার চেয়ে
তোমার বুদ্ধি ভালো।
বট গাছেতে ধরতো যদি
লাউ-কুমড়োর ফল
উঁচু থেকে পড়লে মাথায়
হতাম রে অচল!
ছোট্ট ফলটি মাথায় পড়ায়
বেঁচে গেলাম ভাই
খোদার সাথে মোদের জ্ঞানের
কোন তুলনা নাই।
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন