বাঁশ
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সহব্লগার লিও কোড়াইয়া-এর অনুরোধে)
শহীদুল ইসলাম প্রমানিক
"গাছ লাগান দেশ বাঁচান"
লেখা দেখি পোষ্টারে
লেখা দেখি দেয়ালেতে
লেখা দেখি কোষ্টারে।
বাঁশও একটি গাছ বটে
এটার কথা লেখা নাই
নিত্য বাঁশ সবাই পায়
সেটার কথা বলছি তাই।
মুলি, তল্লা, বরাক বাঁশ
এটা কিন্তু সেটা নয়
তারপরও এটার প্রতি
জনগণের বেশি ভয়।
চাল ডালের দাম বেশি
সব চেয়ে বড় বাঁশ
ব্যয়ের তুল্য আয় নাই
জনগণের গলায় ফাঁস।
শ্রমিকেরা বাঁশ পায়
দেয় মালিক মহাজন
মজুতদারে বাঁশ দিলে
দাম বাড়ে প্রতিক্ষণ।
বাঁশ নিয়ে খেলে বেশি
রাজনৈতিক নেতারা
উল্টাপাল্টা বাঁশ পেয়ে
জেলে পঁচে যে তারা।
বাঁশ দেয় বিরোধীদল
মার খায় জনগণ
হরতালে মানুষ মরে
করে তারা অনশন।
সরকার দিলে বাঁশ
জনগণ দিশেহারা
রেহাই পেতে নেতার সাথে
সারাক্ষণ মিশে তারা।
জনগণ দিলে বাঁশ
নেতা পরে ছিটকে
ক্ষমতা ছেড়ে দিয়ে
বাঁচায় নিজের পিঠকে।
পুলিশেরা দিলে বাঁশ
ভাল লোক জেলে যায়
ভিটা-মাটি বিক্রি করে
তবু নাহি ছাড়া পায়।
জনগণ বাঁশ পেয়ে
কষ্ট করে জীবন ভর
বাঁশ যারা দিয়ে থাকে
তাদের তবু সয়না তর।
বাঁশ যারা চাষ করেন
তাদের আমি বলে যাই
বাঁশ দিয়েই বাঁশ ঠেকান
এটা ছাড়া উপায় নাই।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন