পতিতার প্রশ্ন
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
সৃষ্টিতে আমি নই পতিতা
কিন্তু ক্ষমতার জোরে
জন্মের পরে মানুষ ছিলাম
পতিতা বানালে মোরে।
মানুষ হয়েও এই সমাজে
হলাম সমাজ ছাড়া
যারা আমায় নষ্ট করলো
সমাজ সেবক তারা।
আমি হলাম ভোগের বস্তু
তারা হলো ভোক্তা
আমার ভাগ্যে ফেলনা খাবার
তাদের ভাগ্যে কোপ্তা।
দেহটা মোর খাচ্ছে কুঁড়ে
কাটছে নির্ঘুম রাত
মানুষ হয়েও নাই অধিকার
হলাম নীচু জাত?
ভোগের সময় ঘৃণা হয় না
ঘৃণা করে পরে
খাওয়া শেষে কলার পাতা
ফেলছে তুচ্ছ করে।
পতিতা বলে দিচ্ছে গালি
করছে অভিশাপ
সেই দেহেতে হে বিধাতা
তারাই করছে পাপ!
পাপের কথা কেউ জানে না
তুমি তো সব জানো
হর হামেশা তুমিই প্রভু
সকল হিসাব টানো।
অনিচ্ছাতে দেহ বিলাই
কেমনে হয় মোর পাপ,
কোন কারণে হে বিধাতা
চাইব পাপের মাপ?
নষ্টা আমি নই গো প্রভু
নষ্টামী নয় স্বভাব
তারপরেতেও নষ্টা হলাম
কে দেবে এর জবাব?
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।
সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।
আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।
ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।
আমি এমন এক জায়গায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন