গরম ভাতে বিলাই বেজার
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
গরম ভাতে বিলাই বেজার
কুত্তা বেজার মারে
পিটন খেয়ে সাপে বেজার
যদি পিটাও ঘাড়ে।
কটু কথায় প্রেমিক বেজার
বন্ধু বেজার টাকায়
লাকরীর চুলায় গিন্নি বেজার
যারা থাকে ঢাকায়।
মুরগী ছাড়া শিয়াল বেজার
কাউয়া বেজার ঢিলে
মড়ক ছাড়া শকুন বেজার
বউয়ে বেজার কিলে।
বউয়ের কথায় স্বামী বেজার
বোঝায় বেজার গাধা
দাদার কথায় দাদী বেজার
দাদীর কথায় দাদা।
গরু ছাড়া রাখাল বেজার
গরুর চামড়ায় ভুতে
ছেলের প্রতি মায়ে বেজার
যদি বিছনায় মুতে।
পুজা ছাড়া ব্রাহ্মণ বেজার
মিলাদ ছাড়া মোল্লা
মিষ্টি ছাড়া ময়রা বেজার
না থাকলেরে গোল্লা।
জুতা ছাড়া মুচী বেজার
ঝাড়ু ছাড়া মেথর
বেজার ভাবটা সবার মাঝে
বাইরে কিংবা ভেতর।
হাকিম বেজার বিচার ছাড়া
চুরি ছাড়া চোরে
বেজরা বেজরির হিসাব করলে
মাথাই শুধু ঘোরে।
রুগী ছাড়া ডাক্তার বেজার
ঔষধ ছাড়া রুগী
বেজর কাব্য লিখতে গিয়ে
আমিও ভুক্তভুগী।
মন্দ হলে সবাই বেজার
পাগল কিংবা ভালো
চুন থেকে পান খসলে পরে
মুখ করে সব কালো।
বেজার বেজার বেজাররে ভাই
বেজার সবার মাঝে
হরেক রকম বেজার দেখবেন
উল্টাপাল্টা কাজে
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন