রক্তের ইতিহাস
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
মুক্তিযোদ্ধার গায়ের রক্ত
আছে ধানের শীষে
সবুজ বাংলার গাঁয়ে গাঁয়ে
মাটির সাথে মিশে।
তাদের রক্ত যাচ্ছে বয়ে
নদীর জলে জলে
আকাশ পানে উঠছে ধোঁয়া
মিল-ফ্যাক্টরীর কলে।
গাছ-গাছালির পাতায় পাতায়
কান্ড, শিকড়, মুলে
স্রোতস্বীনী ওই বহতামান
পদ্মা-মেঘনার কুলে।
তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের
আছে যত ধারা
যমুনা নদীর পলিমাটিতে
মিশে আছে যে তারা।
উজান থেকে বেয়ে আসা
রক্ত জলের স্রোত
সেই জলেতে চলছে এখন
জাহাজ নৌকা পোত।
মুক্ত দেশের মুক্ত বাতাস
সবই ওদের রক্তে
ওদের দেহের রক্ত মাংস
আছে দেশের তক্তে।
ভুলতে চাইলেও যায় না ভোলা
স্বাধীনতার মাস
সবার মনে জাগিয়ে দেয় রে
রক্তের ইতিহাস।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন