হাবুরামের সংস্কৃত পঠণ
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
হাবুরামের বিয়ে হবে
দেখতে আসবে বর
সাথে আসবে পন্ডিত মশাই
তাই তো হাবুর ডর।
সংস্কৃতের পন্ডিত তিনি
বাংলা বলেন কম
শ্লোক দিয়েই বাক্যালাপ
করেন যে হরদম।
হাবুরামকে ঘরে রেখে
সবাই গেল পিছে
এই সুযোগে হাবুরামে
পালায় খাটের নিচে।
পন্ডিত মশায় এসেই সোজা
ঢুকলো গিয়ে ঘরে
সংস্কৃতেই চলছে আলাপ
কাঁপছে হাবু ডরে।
বলছে পন্ডিত অনেক কথা
বিজ্ঞ লোকের ঢঙ্গে
সে সব কথার দিচ্ছে উত্তর
ছিলেন যারা সঙ্গে।
কথা শুনে হাবুরামে
মনে মনে কয়,
“এই যদি হয় সংস্কৃত
মিছাই করছি ভয়”।
“অনুস্বরটা যোগ করলে
সংস্কৃত হয়ং
আমি কেন আহাম্মকটা
খাটের নিচে শয়ং”?
“সব কথাতে অনুস্বরে
সংস্কৃতের পঠন”,
এই না বলে খাটের নিচে
করছে চটং ভটং।
চটং ভটং শোনার পরে
পন্ডিত করছে হা
কেমন সংস্কৃত বলছে হাবু
বোঝাই যাচ্ছে না।
বলছে হাবু, "ইহা মোদের
বাংলা সংস্কৃতং
আদি ভাষা হইতে ইহা
নুতন আগতং"।
এই কথাটি শোনার পড়ে
ভাবে পন্ডিত মশাই
বাঙ্গালীদের সাথে সংস্কৃত
বচন করা বৃথাই।
পরাজিত হয়ে পন্ডিত
বলল, "তথাস্থ"
পরের দিনই হাবুর বিয়ে
সবাই হলো ব্যস্ত।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন