নববর্ষে মজার ইলিশ
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
চারটে ইলিশ চৌদ্দ হাজার
বেজায় চড়া দাম
দাম শুনে যে ঘুরছে মাথা
ঝরছে দেহের ঘাম।
অনেক বাজার ঘুরল হাবু
কমে না যায় পাওয়া
ভাবছে বসে এই বৈশাখে
হবে না ইলিশ খাওয়া?
ইলিশ ছাড়া নববর্ষটা
কেমন লাগবে ভাই,
যেমনেই হোক বৈশাখেতে
ইলিশ খাওয়া চাই।
খাওয়ার টেবিলে খাচ্ছে যখন
ভাবছে বসে বসে
হঠাৎ একটা বুদ্ধি পেয়েই
চিৎকার দিলো জোশে।
রং পেন্সিলে মনের মত
মাছের ছবি এঁকে
ইলিশ মাছের সাধ মেটাবো
ঐ ছবিটা দেখে।
নয়তো কিছু হলুদ মরিচ
সঙ্গে সরিষা বেটে
ছড়িয়ে দিয়ে ছবির উপর
খাবো চেটে চেটে।
হাবুর কথায় অনেক লোকে
পাগল ভাবতে পারেন
সাধ্য নাই যার তাদের বলছি
ইলিশ কেনা ছাড়েন।
তারপরেতেও ইচ্ছে যাদের
তাদের বলছি ভাই
এইভাবেতে খাবেন ইলিশ
এর চেয়ে মজা নাই।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন