বৈশাখ মাসের প্রখর রোদে
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বৈশাখ মাসের প্রখর রোদে
কষ্ট হচ্ছে চরম
রাস্তা-ঘাটে যায় না থাকা
সব খানেতে গরম।
মাঠ-ঘাট-পথ তপ্ত হওয়ায়
খায় না গরু ঘাস
বুড়ো-বুড়িরা দাওয়ায় বসে
করছে যে হাঁসফাঁস।
নেঙটা ছেলে খাল-পুকুরে
করছে লাফালাফি
গিন্নিরা সব চুলার পাড়ে
করছে দাপাদাপি।
ছোট্ট শিশু এই গরমে
যাচ্ছে সদাই ঘেমে
কেউবা আবার কাঁটছে সাঁতার
নদীর জলে নেমে।
গাছের তলে বসছে কেহ
পাচ্ছে না তো স্বস্তি
ঘরের ভিতর দোজখখানা
ঘিঞ্জিঘরের বস্তি।
বৈশাখ মাসের সূর্য্য যেন
খাড়া মাথার পর
মাঝ খানেতে শুধুই ফাঁকা
নাই কোন স্তর।
রোদ তো নয় আগুন হল্কা
যাচ্ছে চাঁদি ফেটে
এর পরেতেও খালি মাথায়
কৃষকরা যায় হেঁটে।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন