কৃষক খাদোক নাস্তানাবুদ
০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ধানের মূল্য পানির মত
চাউলের মূল্য বেশি
এই নিয়ে তো কৃষক-খাদোক
চলছে রেশারেশি।
কৃষক শুধু খেটেই যাচ্ছে
লাভ পায় না কিছু
ভোক্তারা সব ভুগেই যাচ্ছে
আড়তদারের পিছু।
কৃষক খাদোক নাস্তানাবুদ
উভয় মরছে ভুগে
ব্যবসায়ী হয় কোটিপতি
বর্তমানের যুগে।
ধানের সাথে চালের মূল্য
সমন্বয়ের অভাব
পার্থক্যটা কেমনে হলো
কে দিবে এর জবাব?
বক্তৃতাতে জান দিয়ে দেয়
রাজনীতিকের দল
এই দেশেতে কৃষক নাকি
সব চেয়ে বড় বল।
মরছে কৃষক ভুগছে খাদোক
সেই দিকে নাই খেয়াল
এমপি-মন্ত্রী বাড়ির সামনে
দিচ্ছে তুলে দেয়াল।
চামচারা সব মন্ত্রীর পাশে
কৃষক পায়না দেখা
তাদের এসব দুঃখের কথা
তাই তো ছড়ায় লেখা।
এইভাবেতে দেশ চললেরে
দেশটা যাবে পিছে
রাজনীতিকের বক্তৃতা সব
তখন হবে মিছে।
কৃষি নির্ভর দেশটায় যদি
কৃষক লোকসান খায়
সেই দেশে কি আয়-উন্নতি
আশা করা যায়?
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন