মহিলা নাইট গার্ড (রম্য)
১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বাজার পাহাড়ায় বাজার কমিটি
মহিলা দিল নিয়োগ
নারী-পুরুষের কি ব্যবধান
না করে যোগ বিয়োগ।
দুই মহিলা সারা রাত্রি
বাজার পাহাড়া দেয়
মাসের শেষে কমিটি থেকে
বেতন-ভাতা নেয়।
একদিন তো দুই মহিলা
রাস্তার পাশে বসে
নানান রকম করছে গল্প
মনের জোশে জোশে।
এমন সময় তাকিয়ে দেখে
একটি পুরুষ চোর
বাজার পাশের এক দোকানে
ভাঙছে কাঠের দোর।
যেই না দেখা অমনি দু’জন
করল তাকে তাড়া
দৌড়ায় চোরে প্রাণ বাঁচাতে
পারছে নাকো তারা।
অবশেষে এক মহিলা
ধরলো গিয়ে তাকে
অন্য মহিলা হাঁপিয়ে গিয়ে
বসে পড়ল ফাঁকে।
দু’হাত দিয়ে ধ্বস্তাধ্বস্তি
করছে চোরের সাথে
একলা হওয়ায় শক্তিতে সে
পারছে নাকো তাতে।
গলা ফাটিয়ে আরেকটাকে
ডাকছে বারে বারে
কিন্তু একি ডাকার পরেও
পাচ্ছে নাকো তারে।
হাঁপিয়ে গিয়ে সেই মহিলা
ডেকে তারে কয়
তাড়া করায় নিশ্চয় চোরে
পেয়েছে অনেক ভয়!
কষ্ট করার দরকার নাই
ছেড়ে দে তুই চোর
একটু পরেই আজান দিবে
তখন হবে ভোর।
কথা শুনে সেই মহিলা
বলছে জোরে জোরে
আয়না কাছে বিপদ আছে
কেমনে বুঝাই তোরে।
আমি তো চোর ছেড়ে দিয়েছি
চোর ছাড়ে না মোরে
যতই তাকে ছাড়তে বলি
ততই ধরে জোরে।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন