ডাকাতি
২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ডাকাত শব্দের সাথে মোদের
আছে পরিচয়
ডাকাত নামটা শোনার পরে
সবাই পাই তাই ভয়।
আগের দিনে ডাকতগুলো
রামদা হাতে নিলে
বীর পালোয়ান চেহারে দেখে
চমকে উঠতো পিলে।
রাতের বেলা ডাকাতিতে
জাগিয়ে তুলতো পাড়া
ভীতির জন্য চিৎকার করতো
সারা- রা- রা- রা- রা-।
এখন কিন্তু সেই ডাকতির
চেহারাটা ভিন্ন
কৌশলে সব ডাকাতি হয়
থাকে নাকো চিহ্ণ।
ভুড়ির সাথে চাকু ঠেকিয়ে
ডকাতি সব করে
ড্যাগার, পিস্তুল দেখার পরে
ভয়েই অর্ধেক মরে।
এসব ছাড়াও ডাকাতি হয়
অফিসগুলোর বেলায়
কইলজা অর্ধেক শুকিয়ে যায়
ঐ ডাকাতদের ঠেলায়।
হাতে মারে না ভাতে মারে
অফিসগুলোর ডাকাত
রাতকে তারা দিন বানিয়ে
দিনকে করে রাত।
ছুরি চাকু নাইবা ঠেকাক
ফাইল ঠেকায় তবে
এই ডাকাতদের পাল্লায় পড়ে
নাস্তানাবুদ ভবে।
ছুরি ঠেকিয়ে টাকা চাওয়াটা
ডাকাতি যদি হয়
ফাইল ঠেকিয়ে ঘুষ খাওয়াটা
ডাকাতি কি নয়?
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন