
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা, প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাই। অনেক দিন অসুস্থ থাকার কারণে ব্লগে অনুপস্থিত ছিলাম। এখন কিছুটা সুস্থ। আবার ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করছি।
আমার অসুস্থতার পোষ্ট ব্লগে যারা দিয়েছিলেন এবং যারা মন্তব্যে আমার সুস্থ জীবন কামনা করেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। বিশেষ করে কি করি আজ ভেবে না পাই এবং আবু হেনা আশরাফুল ভাইয়ের অবদান কোনদিনই ভুলতে পারবো না। উনারা শুধু পোষ্টই দেন নাই টেলিফোনে আমার খোঁজ খবরও নিয়েছেন।
আমার অসুস্থ জীবনে ব্লগের ভাই বোনদের আন্তরিকতায় আমি মুগ্ধ। ব্লগের সবার কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে রইলাম।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


