ডিজিটাল বিয়ে
১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ডিজিটালের এই যুগে ভাই
টেলিফোনে বিয়ে
বিয়ের পরে দ্বন্দ লাগে
পাত্র-পাত্রী নিয়ে।
ডিজিটালে ছবি দেখে
পাত্রী নির্বাচন
বাস্তবে তা দেখার পরে
উল্টে যায়রে মন।
এডিট করা ছবির জন্য
সব সুন্দরী হয়
সামনা-সামনি দেখার পরে
সুন্দরী সে নয়।
এমন ঘটনা উল্টো হলে
পাত্রীও উল্টে যায়
ডিজিটালের জন্য এ ভুল
সবাই বুঝতে পায়।
ভাঙ্গছে তখন বিয়ের বাসর
ভাঙছে যে সংসার
ডিজিটালের বিয়েগুলো
টিকছে নাকো আর।
ছবি কিংবা ভিডিও দেখে
করলে নির্বাচন
কেউ হয়রে পাগল-ছাগল
কারো উগ্র মন।
বিয়ের পরে স্বাদ মিটে যায়
তালাক তখন চায়
কেউবা আবার এমন হওয়ায়
বেঁচেও অক্কা যায়।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা
“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”
কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন