সেকালের সন্ধ্যা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
পড়ল মনে আগের দিনের
সন্ধ্যে বেলার স্মৃতি
হারিয়ে গেলাম সেই জামানায়
ভেসে উঠল প্রীতি।
পশ্চিম দিকে সূর্য হেলতো
রংটা লালে লাল
গাছের আড়ে হারিয়ে যেত
দেখছি বহু কাল।
গোধুলিতে মেঠো রাস্তায়
উড়তো ধুলাবালি
জঙ্গলা রাস্তায় হাঁটতে গিয়ে
কেউবা দিত তালি।
বিলের পাশে তৈ তৈ তৈ
হাঁস ডাকতো জোরে
প্যাঁক প্যাঁক প্যাঁক পাতিহাসে
চলতো লাইন ধরে।
খোয়াড়ে ঢুকতে মুরগীগুলো
উঠানে হতো জড়ো
মেঘলা দিনে দাঁড়িয়ে থাকতো
সন্ধ্যা হওয়ার পরও।
সাজাল দেয়া গোয়াল ঘরে
ছড়িয়ে যেত ধোঁয়া
চারিদিকটা ধরতো চেপে
অন্ধকারের ছোঁয়া।
হিন্দু বাড়ির পাশের রাস্তায়
পেতাম ডালের ঘ্রান
ডাল ফোরনের ম ম গন্ধে
জুড়িয়ে যেত প্রাণ।
ঝিঁ ঝিঁ ডাকতো চিঁ চিঁ করে
সন্ধ্যা হওয়ার পর
অন্ধকারে গাছতলাতে
যেতে লাগতো ডর।
মা-খালারা ব্যস্ত থাকতো
রান্না বাড়ার মাঝে
উঠান জুড়ে ছড়ানো শস্যে
ব্যস্ত থাকতো কাজে।
দিনের কোলাহল সুনসান হতো
আঁধার আসতো নেমে
কৃষাণ-কৃষাণি কাজের ঠেলায়
উঠতো যেন ঘেমে।
সব শেষেতে উলুর ধ্বনি
মসজিদ ঘরে আযান
গাঁও গেরামের মধুর সন্ধ্যায়
পেতাম নতুন প্রাণ।
বর্তমানে গ্রামে গেলেও
পাই না মজা আর
সন্ধ্যাকালের সেসব দৃশ্য
দেখা পাওয়া ভার।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন