মাফ করে দে মাগো আমায়
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সামু ব্লগে সপ্তম বছর পুর্তিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।)
শহীদুল ইসলাম প্রামানিক
তোমর গায়ে জ্বর দেখে মা
ঔষধ কিনব বলে
বেতন নিতে গার্মেন্টস এলাম
সকাল বেলা চলে।
কিন্তু মাগো ভাগ্য খারাপ
হলোনা ঔষধ কেনা
তোমার কাছে এই জীবনে
রইলাম বুঝি দেনা?
বেতন পাওয়ার আগেই মাগো
মরছি বিল্ডিং ধ্বসে
সাত দিন হলো আটকা আছি
ধ্বংসের তলায় বসে।
নিকোষ কালো অন্ধকার মা
পৃথিবীর নাই চিন
কিছুই হেথায় যায় না বোঝা
রাত্রী কিংবা দিন।
দানা-পানি নাই গো মা
গলা শুকিয়ে কাঠ
বুকটা যেন যাচ্ছে ফেটে
চৈত্র মাসের মাঠ।
উঠতে বসতে পারছি না মা
ছাদটা নাকের পর
চিৎ হয়ে যে আছি শুধু
পিঠের উপর ভর।
হাতটা আমার আটকা আছে
অন্য লাশের নিচে
গায়ের শক্তি যা ছিল মা
আজকে হেথায় মিছে।
চলন শক্তি নাই তো দেহে
নিস্তেজ হয়ে আছি
জানিনা মা আর কতক্ষণ
এই ভাবেতে বাঁচি?
লাশের গন্ধে যায়না টেকা
নিঃশ্বাস নিতে কষ্ট
আস্তে আস্তে দম বন্ধ মা
মরণ যে স্পষ্ট।
বাঁচতে আমি পারছি না মা
প্রাণ রাখা যে ভার
মাফ করে দে মাগো আমায়,
দেখা হবে না আর।
(রানা প্লাজা ধ্বংসের পরে ছড়াটি লিখেছিলাম।।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন