ইলেকশনের দাদন
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
চেয়ারম্যানে রিলিফ এনে
অর্ধেক দিচ্ছেন মেরে
আম জনতা এসব দেখে
আসলো তাকে তেড়ে।
বলছে তারা, ‘মোদের রিলিফ
আপনি নিলেন কেন,
রিলিফ লিস্টে আপনার নাম
কোথায় আছে হেন’?
চেয়ারম্যানে বলছে হেসে
আম জনতার তরে
‘কষ্ট করে রিলিফ এনেছি
তোমরা ছিলে ঘরে’।
‘তারপরেতে দিচ্ছি রিলিফ
এইটা অনেক বেশি
এসব নিয়ে করছো কেন
বৃথাই রেষারেশি’।
বলছে সবাই, ‘কষ্ট করলে
নিবেন অল্প করে
এখন দেখি নিয়ে নিয়েছেন
একশ’ বস্তা ভরে’।
বলছে হেসে চেয়ারম্যানে
নাড়িয়ে দুটি হাত
‘দু’দিন আগের কথাগুলো
ভুলে গেলে নির্ঘাত’?
‘টাকা ছাড়া ভোট পাইনি
এবার ইলেকশনে,
কাকে কত টাকা দিয়েছি
সবই আছে মনে’।
‘কোটি টাকা খরচ করে
করেছি ইলেকশন
অল্প টাকায় এখন কি আর
ভরবে আমার মন’?
তাই তো আমি রিলিফ বেঁচে
নিচ্ছি লাভের টাকা
পয়সা দিয়ে পাস করার পর
পকেট রাখবো ফাঁকা?
ছবিঃ ইন্টারনেট
রিপোষ্ট
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন