আজকের বই মেলায়
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
মেলার ভিতর ঢুকতে গিয়ে
চ্যাপ্টা হলাম গেটে
তারপরেতেও পুরো মেলা
দেখলাম হেঁটে হেঁটে।
হায়রে একি ভিররে ভাই
ঢোকাই বড় দায়
কুনুইর গুঁতা খাওয়ার পরও
কেউ কি ফিরে চায়?
গুঁতা গাতি খাওয়ার পরও
গেলাম মেলার ভিতর
সবাই যেন বইয়ের পাগল
নাই সেখানে ইতর।
বই নাড়ছে বই ঘাটছে
বই কিনছে যারা
কাঙ্খিত বই পাওয়ার পরে
বইয়েই আত্মহারা।
বইয়ের পাশে পেলাম যাদের
তারা ব্লগার ভাই
অনেক দিন পর দেখা পেয়ে
খুশির সীমা নাই।

কেউবা ধরে বুকে জড়িয়ে
কেউবা ধরে হাত
আবেগ যেন উপচে পড়ে
সবাই ব্লগার জাত।

পুরান ব্লগারের ভাবসাব দেখে
নতুন থাকে চেয়ে
তাদের মাঝেও মহানন্দ
হঠাৎ দেখা পেয়ে।

কাভা, তাজুল, নীলসাধু দা
কাওসার ভাই আর তারেক
মিলন, হামিদ, যুথি, মান্নান
লীলিয়ান আসল বারেক।

আরো অনেক এসেছিল
নামটি মনে নাই
এই অপরাধে তাদের কাছে
চাচ্ছি ক্ষমা তাই।
জী এস ভাইয়ের কপাল মন্দ
হলো না তার দেখা
আসাদ রহমান অটোগ্রাফে
লিখলেন কিছু লেখা?

এমনিভাবে অনেক সময়
কাটিয়ে দিলাম মেলায়
অনিচ্ছাতেও বেরিয়ে এলাম
লাইট নিভানোর ঠেলায়।
আসতে কি আর মন চায় ভাই
তারপরেতেও এলাম
বাসায় এসে হাত মুখ ধুয়ে
মাত্র ডাল-ভাত খেলাম।
(ছবিঃ তারেক মাহমুদ, নীল সাধু ও কাওসার ভাইয়ের ফেসবুক থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন