ভবিষ্যতের নববর্ষ
১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
রমনা পার্কের বটমুলে
হিহি হাহা হাসি
সানকির ভিতর পান্তা নিয়ে
খাচ্ছে পঁচা বাসি।
বাংলা বর্ষ পালন করতে
‘নো প্রবেলেম’ তাই
লাল-সাদা আজ শাড়ী পরতে
কারোই লজ্জা নাই।
কিন্তু যখন কালকে দেখবো
প্যান্টের সাথে জামা
সিগেরেটের উড়িয়ে ধুঁয়ো
হাঁটবে বিলেত বামা।
নববর্ষেই বাঙলার বধু
অন্য সময় মেম
পান্তা তখন বস্তির খাবার
দেখলে বলবে সেম।
বাংলার পান্তা বাঙালীরা
খায় যদি ভাই কিনে
ভবিষ্যতে অতীত বাংলা
দেখতে হবে ঐ দিনে।
আজকে যখন ব্যান্ড সঙ্গীতে
মাতাল যুবক ভাই
ভবিষ্যতে দেখবো তখন
পল্লী গান আর নাই।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১

https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুন