রোজার মর্যাদায় হিন্দু
২১ শে মে, ২০১৯ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
রোজার দিনে চলছে গাড়ি
যাত্রী অনেক জন
তার ভিতরে রোজাদারদের
ভয় ভীতিতে মন।
কখন যেন রোজা তাদের
মাকরুহ হয়ে যায়
সেই ভয়েতে শুকনা মুখে
এদিক ওদিক চায়।
হঠাৎ করেই কয়েক তরুণ
বিড়ি ধরালো যেই
রোজাদাররা চমকে উঠে
করতেছে ছেই ছেই।
বিড়িওয়ালা ছাড়ছে ধোয়া
রোজাদারদের নাকে
নিষেধ করায় বেয়াদবগুলো
চোখ পাকিয়ে থাকে।
মাস্তানিভাব দেখার পরে
নাকটা চিপে ধরে
রোজা রক্ষায় রোজাদাররা
আল্লাহ আল্লাহ করে।
মুসলিম হয়েও মাস্তানদের
কোন সংযম নাই
ডেম কেয়ারে ভক্ভকিয়ে
ধোঁয়া ছাড়ছে তাই।
কিন্তু এদিক সেই গাড়িতে
হিন্দু একজন বসা
বিড়ি সিগারেট খাচ্ছে না সে
রোজাদারের দশা।
হিন্দু হয়ে সংযম করল
মুসলিম খেল বিড়ি
এই কথাটা ভাবতে গিয়ে
লাগছে কি বিচ্ছিরি!
ছবি ঃ গুগল
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৯ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন