somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভরতখালীর কালী মন্দির

২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শহীদুল ইসলাম প্রামানিক



ভরত খালীর কালী মন্দিরটি দুইশত বছরেরও অধিক পুরানো। এই মন্দির সম্পর্কে কোন ইতিহাস পাওয়া যায় না। তবে প্রচলিত লোক কাহিনীতে জানা যায়, প্রায় দুই শত বছর পূর্বে ঘাঘট নদী দিয়ে একটি কাঠের গুঁড়ি ভেসে আসে। এক লোক এই কাঠের গুড়িটি তুলে এনে কুড়াল দিয়ে আঘাত করলে কাঠের গুড়ি থেকে রক্ত বেরিয়ে আসে। এটা দেখে ওই লোক ভয় পেয়ে যায় এবং কাঠের গুঁড়িতে আর কুড়ালের কোপ দেয়ার সাহস পায় না। এই ঘটনার সেই রাতেই সেখানকার জমিদার রমনী কান্ত রায় স্বপ্নে কালী দেবীর আদেশ পান যে, “আমি তোর ঘাটে এসেছি, তুই সমাদর করে পুজা দে”। এই স্বপ্ন দেখে পরদিন জমিদার কাঠের গুড়িটিকে কারিগর দিয়ে কালী মুর্তি তৈরী করে পুজা অর্চনা শুরু করেন।


প্রথমে তিনি একটি খড়ের ঘরে মুর্তি স্থাপন করে পুজা অর্চনা শুরু করেছিলেন, পরবর্তীতে খড়ের মন্দিরটিকে পাকা দালানে পরিণত করেন। সেই থেকে জাগ্রত কালী হিসাবে আজ অবধি এই মন্দিরে পুজা অর্চনা হয়ে আসছে।


মন্দিরের প্রধান দরোজা

সারা বছরই হিন্দু ধর্মাবলম্বীদের এখানে আগমন ঘটে থাকে। তবে প্রত্যেক বছর বৈশাখ মাসে পুরো মাস জুড়ে পুজা উৎসব হয়ে থাকে। এখানে হিন্দু ধর্মের লোকজন তাদের মনোবাসনা পুরনের জন্য পাঠা বা কবুতর মানত করে থাকেন। বৈশাখ মাসের প্রতি শনি ও মঙ্গলবার পাঠা বলী দেয়া হয়। তখন গাইবান্ধা জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকেও প্রচুর হিন্দু ধর্মাবলম্বী লোকের আগমন ঘটে। এমন কি ভারত এবং নেপাল থেকেও অনেক লোক এসে থাকে। প্রতি বছর বৈশাখ মাসে কমপক্ষে দেড় হাজার পাঠা আর তিন হাজার জোড়ারও অধিক কবুতর এই কালী দেবীর চরণে উৎসর্গ করা হয়। কালী পুজা উপলক্ষ্যে পুরো বৈশাখ মাস জুড়ে মেলার আয়োজন হয়ে থাকে।


পাঠা বলী দেয়ার স্থান

১৯৯০ সালে যমুনার করাল গ্রাসে ভরতখালীর পূবাংশ ভেঙ্গে বিলীন হয়ে যায়। একটা পর্যায়ে নদী কালী মন্দিরের সীমায় এসে ঠেকলে সবাই ভেবেছিল এবার হয়তো কালী মন্দীরকে আর রক্ষা করা সম্ভব হবে না। আর মাত্র একশ হাত ভাঙলেই পুরো মন্দিরটি নদীর গর্ভে চলে যাবে। কিন্তু নদীর ভয়াবহ ভাঙন কালী মন্দীরের পূর্বপাশে এসে থেমে যায়। একটা পর্যায়ে কালী মন্দিরের সামনে চর পড়ে নদী আবার একমাইল পূর্বদিকে চলে যায়। কোন প্রটেকশন ছাড়াই নদী না ভেঙে কালী মন্দির থেকে দূরে চলে যাওয়ায় একটি কথা প্রচলিত আছে, যমুনা নদী কালী দেবীর সাথে দেখা করতে এসেছিল এবং দেখা করে তার পূর্বের জায়গায় চলে গেছে। আগে থেকেই এই কালী মন্দিরকে হিন্দু ধর্মের লোকজন জাগ্রত কালী মন্দির হিসাবে ¯্রদ্ধা ভক্তি করে আসছে, বর্তমানে যমুনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষা পাওয়ায় আরো এই কালী মন্দিরকে হিন্দু ভক্তবৃন্দ মনে প্রানে জাগ্রত কালী মন্দির হিসাবে বিশ্বাস করে থাকে।


মন্দিরের পিছনের বট মূলে প্রজ্জলিত দ্বীপ ও বিভিন্ন ভোগের সামগ্রী


মন্দিরের পূর্বপাশে ভক্তবৃন্দদের জন্য ছাউনি


এখান থেকেই যমুনা নদী পূর্ব দিকে ফিরে গিয়েছে


ভক্তবৃন্দের জন্য বসার ঘর


মন্দিরের পুরোহিতের থাকার ঘর
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×