ব্যালট ছাড়াই মন্ত্রী এমপি
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
(২০১৪ সালের নির্বাচনে ইলেকশন ছাড়াই ১৫৩জন এমপি হয়েছিল এবং অনেকে মন্ত্রীত্বও পেয়েছিলেন। সেই সময় কবিতাটি লিখেছিলাম।)
বিনা ভোটেই সরকার হলো
কেমন গণতন্ত্র?
আইন কানুন সবই আছে
এ যে নতুন মন্ত্র।
জনগণ আর লাগছে না তো
লাগছে না আর ভোট
ভোটার ছাড়াই মন্ত্রী, এমপি
পাস হলো একচোট।
বিরোধী নেতা লাগছে না আর
ইলেকশনের বেলায়
ব্যালট বাক্স ছাড়াই পাস
স্বৈরাচারদের ঠেলায়।
ভোট জনগণ সবই আছে
নাইরে ভোটের সুযোগ
ভোটের দাবি যে করে সে
করছে কারা ভোগ?
বিরোধী নেতা খাচ্ছে পেটন
খাচ্ছে কিল আর ঘুষি
ফাঁকা মাঠের দৃশ্য দেখে
এমপি প্রার্থি খুশি।
লাগছে না আর পুলিং এজেন্ট
লাগছে না আর টাকা
ভোটার ছাড়াই স্বৈরাচারদের
ঘুরছে ভাগ্যের চাকা।
বিনা ভোটেই মন্ত্রী, এমপি
বিনা ভোটেই সরকার
ভোটার ছাড়াই সাংসদ হলে
ভোটের কি আর দরকার?
ছবিঃ অন্তর্জাল
রচনা কাল ঃ ২৫-১২-২০১৫ইং
সেগুন বাগিচা
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন