দুনিয়া থেকে পুঁজিপতিরা নাকি হারিয়ে যাচ্ছেন !!!
আগে আমরা ধনী বলতে আগে বুঝতাম লাখপতি৷ এখনকার দিনে অবশ্য লাখপতি পথে পথে ছড়িয়ে রয়েছে সর্বত্র৷ কারণ মুদ্রার মূল্যমান কেবলই পড়তির দিকে৷ কিন্তু ইংরেজিতে এই লাখপতি বা ধনী বলতে বোঝায় মিলিয়নেয়ার৷ এক মিলিয়ন মানে দশ লক্ষ৷ তা সে যেমন মুদ্রাই হোক, ডলার, ইউরো বা ইউয়ান৷ যাঁর ব্যাঙ্কে বা সঞ্চয়ে একসঙ্গে দশ লক্ষ মুদ্রা রয়েছে তিনিই মিলিয়নেয়ার ক্লাবের সম্মানিত সদস্য৷ যাঁর বিশ বা ত্রিশ লক্ষ আছে, তিনি হলেন মাল্টি মিলিয়নেয়ার৷ বিশ্বের প্রায় সর্বত্রই মিলিয়নেয়ারদের বেশ সম্ভ্রমের চোখেই দেখা হয়৷ বলা যায়, এই ব্যক্তিটি ধনী ব্যক্তি৷ মিলিয়নেয়ার যিনি, তাঁর গায়ে ধনীর তকমা থাকবেই৷
তো, এই ধনীদের সংখ্যা ক্রমশই পড়তির দিকে৷ বিশ্বজুড়ে চলছে আর্থিক মন্দা৷ এই মন্দার কবলে পড়ে বেচারা মিলিয়নেয়ারদের মধ্যে অনেককে এখন জমানো অর্থ ভাঙিয়ে চলতে হচ্ছে (আহারে)। ফলে ব্যাঙ্ক ব্যালেন্স দশ লক্ষের নিচে নেমে গেছে পনেরো শতাংশ মিলিয়নেয়ারের৷ ঘটনাটা ঘটতে শুরু করেছে ২০০৮ সাল থেকে৷ আর এই ২০০৯ সালে নাকি আরও কিছু মিলিয়নেয়ার 'গরিব' হয়ে পড়বেন৷
বিশ্ব তহবিল রিপোর্ট বা বিশ্বের ধনসম্পত্তির যাবতীয় তথ্য নিয়ে প্রতি বছরই একটা করে বছরওয়াড়ি সমীক্ষা হয়ে থাকে দুনিয়া জুড়ে৷ বুধবার, ২৪ জুন নতুন বছরের সেই তহবিল রিপোর্ট প্রকাশিত হল৷ সেই রিপোর্টেই জানা গেছে, ২০০৮ সালে ১৫ শতাংশ কমে গেছে মিলিয়নেয়ারের সংখ্যা৷ এই মুহূর্তে গোটা দুনিয়ায় মোট মিলিয়নেয়ারের সংখ্যা ৮.৬ মিলিয়ন৷ বলা বাহুল্য, তাঁদের সংখ্যা আমেরিকাতেই সর্বাধিক৷ আর এই সব মিলিয়নেয়ারের মোট সম্পত্তির পরিমাণ হল ৩২.৮ ট্রিলিয়ন ডলার৷
মার্কিন সংস্থা মেরিল লিঞ্চ আর ফরাসি সংস্থা কাপগেমিনির তৈরি এই বছরওয়াড়ি বিশ্ব তহবিল সমীক্ষা আরও জানিয়েছে, মিলিয়নেয়ারদের মধ্যে যাঁদের ধনসম্পত্তির পরিমাণ ত্রিশ মিলিয়নের ঊর্ধ্বে অর্থাৎ যাঁরা ধনীদের চেয়েও ধনীতর, আর্থিক মন্দার চাপে কমে যাচ্ছে তাঁদেরও সংখ্যা৷ জানা গেছে, মন্দা ওই ধনীতরদের আঘাত করেছে বেশ জোরেসোরে৷ ফলে তাঁদের সংখ্যা কমেছে ২৪.৬ শতাংশ৷ এই মুহূর্তে বিশ্বজুড়ে ওই ধনীতররা সংখ্যায় (মাত্র !! ) ৭৮ হাজার৷ তবে, মনে রাখবেন, জমানো অর্থের হিসাবেই কিন্তু এই পরিসংখ্যান৷ এর মধ্যে বাড়ি, গাড়ি, অন্যান্য সম্পত্তির হিসাবটিসাব কিন্তু নেই৷এখানেই মূল চিঁচিম ফাঁক! মিলিয়নেয়ারদের সেসব তো এমনিতেই থাকে৷ তাই সমীক্ষায় শুধুই হিসাব নেওয়া হয়েছে গচ্ছিত অর্থের মোট পরিমাণের৷
যাই হোক, মন্দার কবলে মিলিয়নেয়াররাও কিছুটা চিন্তিত এই খবরটুকু বোধহয় সাধারণ খেটে খাওয়া মানুষকে একটু সান্ত্বনা দিতে পারবে এই যা। কিন্তু এতে খুশি হওয়ার কিছু নেই। কারণ এদের রক্ষা করতে বড় বড় পঁজিবাদী দেশগুলো কোমর বেঁধে নামছে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।