somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নুরুল আলম মাসুদ
একটা অন্য রকম পৃথিবী

বিশ্বায়নের নরকীয়তা : মিডিয়ায় নারী উপস্থাপনা- পর্ব ২

১২ ই মে, ২০০৭ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘....... পণ্য ব্যবহার করুন’- এমন বিজ্ঞাপন ছাপানো এক ধরনের বিষয়। আর পণ্যের সাথে একজন জলজ্যান্ত নারীকে দেশে দেশে হাঁটিয়ে সে সংবাদ ছাপানো আরেক জিনিস। পত্রিকার জন্য অর্থ দরকার। সে অর্থের জন্য নিশ্চয়ই বিজ্ঞাপন ছাপবে। কিন্তু সংবাদপত্র যেখানে নিজেই জনগণের প্রতিনিধি সেখানে সে নিজেই এ জাতীয় একটি সংবাদ ছাপাবে কী না তা নিয়ে এ নাগাদ বহু আলোচনা হয়েছে এবং এখনো বোধ হয় তা আবারো আলোচনার জন্যই উঁকি দিচ্ছে। কেননা সংবাদপত্র নিজেই যদি নিজ দায়িত্ব থেকে এমন সংবাদ ছাপে তাহলে কী তা সত্যিই ‘জনগণের সদা জাগ্রত লোকসভা’ হতে পারে।
সমাজ পরস্পরায় যে নির্ভরশীলতা তার সাথে দায়বদ্ধতাও যুক্ত থাকে। গণমাধ্যমের ক্ষেত্রেও তা অক্ষরে অক্ষরে স্বীকার্য। বৈশ্বিক অবস্থার কারণে এখন কসমোপলিটন কোম্পানিগুলোর মানুষকে পণ্যমনস্ক করার সময়। সব কোম্পানিগুলো মানুষকে পণ্যমনস্ক করার জন্য, মানুষের মাঝে মনস্তাত্তিক চাহিদা বৃদ্ধিতে সব রকম কৌশল গ্রহণ করছে।
কিন্তু গণমাধ্যম, নারী ও পণ্য এ তিনটির সম্পর্কে কেমন হবে? গণমাধ্যমকে বিচার করতে হবে এ সম্পর্ক। নিশ্চয়ই পণ্যের বাজার বাড়ানোর জন্য নারীকে যা তা ভাবে ব্যবহার করা যাবে না। এ নৈতিক দায়বদ্ধতা জন্ম নিতে হবে বিজ্ঞাপনী সংস্থা ও কোম্পানিগুলোর মাঝে এমনকি পত্রিকার মালিক প্রকাশক ও সম্পাদকদের মাঝে। আর গণমাধ্যমগুলো নিশ্চয়ই এটা ভুলে গেলে চলবে না যে নারী আর পণ্য এক জিনিস নয়। এক্ষেত্রে অবশ্যই নারী মর্যাদাসম্পন্ন উপস্থাপন থাকতে হবে।
সবশেষে একটি বাস্তবতা - øায়ুযুদ্ধের পর আমেরিকার বিখ্যাত সিনে পত্রিকা প্লে-বয় এমন সব বিজ্ঞাপন ছাপাতে লাগলো যে প্লে-বয়ের প্রচ্ছদে একটি মেয়ের ছবি ছাপা হওয়া মানে সে দুনিয়া জোড়া বিখ্যাত হওয়া, ক্ষমতায়িত হওয়া। এ জাতীয় বিজ্ঞাপন হাতে পেয়ে আর প্লে-বয়ের প্রচ্ছদে আমেরিকার মেয়ে অর্ধ-নগ্ন ছবি দেখে রাশিয়ার মেয়েদের মনে আগ্রহ আর জেদ দুটোই জন্ম হয়। যেন নিজেদের ক্ষমতায়িত করার এটাই মোক্ষম সুযোগ। ফলে যা হবার তাই হলো। প্লে-বয়েরও ইচ্ছা হাসিল হলো। এরপর রাশিয়ার মেয়েরা প্লে-বয়ের প্রচ্ছদে স্থান পেতে পুরো নগ্ন হয়ে ক্যামেরার সামেন পোজ দিতে আরম্ভ করলো। এমনকি লেলিনের মূর্তির সামনে দাঁড়িয়েও নগ্ন হয়ে পোঁজ দিতে আরম্ভ তারা কুন্ঠা বোধ করে না।
আমরা নিশ্চয়ই তেমন নারী উন্নয়ন চাই না। আমাদের সংস্কৃতি তেমন নারী উন্নয়নে বিশ্বাসীও নয়। আমাদের বেঁচে থাকা ও সার্বিক উন্নয়নে রয়েছে নিজস্ব মূল্যবোধ। তা বিচার করতে হবে তাই পণ্যের বাজারজাত করলে মুক্ত বাজারের ধুয়া তুলে সবই হোক কিন্তু অন্তত নারী উন্নয়নের নামে নারীর দেহ মেপে ঝোপে সুন্দরী বাছাই, ফটোজেনিক বাছাই বন্ধ হোক।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×