somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নুরুল আলম মাসুদ
একটা অন্য রকম পৃথিবী

সাতকাহন : মুক্তবাজার অর্থনীতি ও বাংলাদেশ-পর্ব ২

১৩ ই মে, ২০০৭ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিন্তু দু-দশক থেকে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে চাপ দেয়া হচ্ছে খাদ্য উৎপাদনে দেয় ভর্তূকি প্রত্যাহার করার জন্য, এর সবই করা হচ্ছে মুক্ত বাণিজ্যের নামে। এ জাতীয় চাপ দেবার অর্থ হল দেশীয় উৎপাদনের মাধ্যমে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের রাস্তা বন্ধ করে দেয়া। প্রকারান্তে বাণিজ্যের ওপর নির্ভওশীর হয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার নামান্তর মাত্র। এ পদ্ধতি অনুসরণে আমাদের কৃষি বাজার অচিরেরই বন্ধ হয়ে যাবে। আলু উৎপাদনের খরচ যদি কেজিপ্রতি ৪.০০ টাকা হয় তাহলে উন্নত দেশের কৃষক তা ভর্তূকির কারণে বিক্রি করবে প্রয়োজনে ৩.০০ টাকা দামে। অন্যদিকে আমাদের কৃষককে লাভের জন্য একই আলু বেচতে হবে ৫.০০ টাকা দামে। ফলে ক্রেতারা সহজে কম দামে বেচার আলুর দিকেই বেমি ঝুকবেন। আবার সমান দামেও যদি বেচতে চান আমাদের দেশের আলু উন্নত দেশে প্রবেশ করানো যাবে না। তখন একই পণ্যেও ওপর মোটা অংকের শুল্ক চাপিয়ে দেয়া হবে। সাথে ডাম্পিং চার্জ, আরো ম্যালা কিছু।
একটা কথা মনে রেখে এগোনো ভালো হবে যে, শিল্পোন্নত দেশে কৃষি বলে কিছু নেই, আছে ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রডাকশান। মার্কিন দেশে আগামিতে শুমারির সময় কৃষকদের আর গণনা করা হবে না। যে সব দেশে কৃষি ধ্বংস হয়ে গেছে তারা এখন কারখানা মার্কা খাদ্য তৈরি করে। তাদের আর কৃষি কিংবা কৃষক বলেও কিছু নেই।
উদাহরণের জন্য আমাদের পাটের কথা বলা যেতে পারে। সেদিন আর তেমন দূরে নয় যেদিন ক্লাসে মাস্টারমশায় পড়াবেন, এককালে পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হতো। বাংলাদেশের কৃষক কখনো আন্তজার্তিক বাজারের বিরোধী নয়। কেননা বিশ্ব বাজারে অংশগ্রহণ করেই আমাদের কৃষকরা চাষাবাদ করেছিল। কিন্তু সেখান থেকে আমাদের বের করে দেয়া হয়েছে। আদমজী বন্ধ হয়ে গেছে। কৃষকের পাট এখন আর বিক্রি হয় না। প্রাইভেটরাইজেশন আমাদের আদমজী খেয়েছে, চট্টগ্রামের ইস্পাত কারখানা গিলে নিয়েছে। হাজার হাজার শ্রমিক আজ পথে বসেছে। রফতানি বহুমুখী করার নামে কৃষিপণ্য রফতানি স¤প্রসারণ করা হলো। বৈদেশিক বাণিজ্য ভারসাম্য নিয়ন্ত্রণের নামে দেশকে আমদানি নির্ভর করে তোলা হয়েছে। যা কিছু আমাদের পরিবেশবান্ধব তার সবকিছুই আমরা হারিয়েছি। সব চলে গেছে বিদেশের মাটিতে, রফতানির নামে। পৃথিবীর অন্যতম প্রাণের বৈচিত্রের দেশ বাংলাদেশ। ছয়টি বিচিত্র ঋতুতে ভরা। এখন তার কিছুই নেই। ব্যাঙ, কেঁচো, সাপ, গুইসাপ, নানা জাতের ঔষধি গাছ- যা কিছু গ্রামীণ পরিবেশ রক্ষা করতো তার সবই রফতানির নামে ধ্বংস হয়ে গেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×