somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার হাতের ব্যানারে লেখা “রাজাকারের ফাসি চাই”

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবাকে নিয়ে আমি গর্ব করি, আমি গর্ব করি মিলিটারী চাচা, এহসাক চাচা কিংবা আব্দুল চাচাকে নিয়েও। আমার বাবা তাদের মত মুক্তিযোদ্ধা ছিলেন না। তবে তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের(উল্লেখিত তিন’চাচার)প্রানের বন্ধু, তাদের সহকারী।
৭১রে যুদ্ধ শুরু হলে বাবার বন্ধু এহসাক(পরবর্তীতে স্কুল মাষ্টার),আব্দুল চাচা(কাপড়ের দোকানদার), আর মিলিটারী (তার আসল নাম আমি আজও জানি না)তিনজন বাড়ী থেকে পালিয়ে ভারতে চলে যান মুক্তিযুদ্ধের প্রশিক্ষন নিতে। তাদের সাথে বাবা যেতে চাইলেও উনারা বাবাকে সাথে নেন নি। কারন আমার বড়ভাইয়ের বয়স মাত্র ২’বছর। ছোট সন্তান আর পরিবারের একমাত্র অবলম্বনকে তারা ছিনিয়ে নিতে চাননি।
তবে বাবাকে তারা ঠিকই ব্যবহার করেছেন। হঠাত এহসাক চাচার আগমন হয় আমাদের বাড়ীতে, শত বিপদের মাঝেও বাবা তাকে আশ্রয় দেন যদিও রাজাকাররা জানতে পারলে ফলাফল কি হবে তা বাবা ভাল মতই জানতেন।
চাচার কথামত বাবা মুক্তিযোদ্ধাদের সরঞ্জাম, বন্দুক, মর্টার ইত্যাদি থেকে শুরু করে যাবতীয় দ্রব্যাদি যমুনা থেকে সখীপুর, অন্য চাচাদের কাছে পারাপাড় করতেন। বলে রাখা দরকার চাচারা “কাদেরীয়া বাহিনীর” যোদ্ধা ছিলেন।
নৌকা চালক ছিলেন বলে রাজাকাররা তাকে কোনদিন সন্দেহ করত না। তাছাড়া আমার ফুফুর বাড়ী ময়মনশিংহ হওয়ার ফলে বাবার গতিবিধি কেউ লক্ষ করত না। বাবা এভাবেই যুদ্ধ না করেও আমার কাছে আরব্য উপন্যাসের নায়কের থেকে বেশি প্রিয়।
২০১১ সালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়ী যাই। তখন আমাদের ঈদ মাঠ নিয়ে পাশের গ্রামের সাথে তুমুল গণ্ডগোল হয়। মারামারিতে অনেকেই আহত হন। তবে ভাগ্য ভাল কেউ মারা যায়নি। সেদিন দেখলাম আমার বৃদ্ধ বাবার হাতে লাঠি। বাবা ঈদ মাঠ রক্ষার্থে ওখানে যাবেন। আমি বাবাকে বললাম, বাবা, সংসারের ভার বইতে বইতে তুমি ক্লান্ত, আমি যাব, এক পরিবার থেকে একজন সহীদ হলেই যথেষ্ট।
বাবা বললেন, আমার কবরে কি তুই যাবি?? আমাকেই তার(আল্লাহর)কাছে জবাব দিতে হবে। শুধু সহীদ হলেই সব হল না, আর লাঠি ধরলেই যোদ্ধা হয় না, তুই কলম ধর। তোর কলম আমার লাঠির থেকে কয়েক হাজারগুন শক্তিমান। আমি সেদিন কেদে ফেলেছিলাম আমার অশিক্ষিত বাবার মুখে এমন কথা শুনে।
কয়েকদিন আগে বাবাকে দেখলাম, বাজারে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানব বন্ধনে ব্যানার হাতে তাতে লেখা;-
রাজাকারের ফাসি চাই
আমি ভাবতে বাধ্য হই যে মানুষ দেশের জন্য মৃত্যুর ঝুকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করে, আবার সেই মানুষই ঈদমাঠের জন্য লাঠি হাতে নেয়। ধর্মীয় অনুভুতিতে কারো সাথে কোন আপস নয়।।কখনও আপস করা হবে কিন্তু সেই সাথে সত্য প্রচার থেকেও দূরে থাকা যাবে না। ধর্মের নামে ব্যবসাকে সমর্থন করা যাবে না। তাই বাবার দেয়া আদর্শকে বুকে ধরে, আমিও বলে উঠি
যুদ্ধাপরাধীদের ফাসি চাই

শেষকথা, ধর্মের জন্য, সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য যুদ্ধাপরাধীদের বিচার হওয়া আবশ্যক। যতদিন দেশপ্রেমিক, প্রকৃত ইসলামপ্রেমী মানুষ থাকবে যুদ্ধাপরাধের বিচার হবেই হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×