somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুপ্রতীম দেশের প্রেমময় (!!!!) আচরণ। হায়েনা বিএসএফ’র অনুপ্রবেশ: হামলায় তিন বাংলাদেশী আহত

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশের ভুখণ্ডে ঢুকে নিরীহ গ্রামবাসীর ওপর অতর্কিত হামলা ও মারপিট করে দুই নারীসহ এক বৃদ্ধকে আহত করেছে ভারতীয় হায়েনা বর্বর বিএসএফ। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আফরোজা (৩৩), তার বাবা বজলুর রহমান (৬০) এবং শাশুড়ি মজিরনকে (৬২)।
বালারহাট বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ীর আর্ন্তজাতিক পিলার ৯৩৪ এর কাছে খলিশা কোটাল সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারীরা গরু হস্তান্তর করছিলেন। এ সময় বিএসএফ তাদের তাড়া করে বাংলাদেশের খলিশাকোঠাল গ্রামে ১৫০ গজ ভেতরে আফরোজার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় চোরাকারবারীদের ধরতে না পেরে বাড়িতে থাকা আফরোজা, বজলুর রহমান এবং শাশুড়ি মজিরনকে বেধড়ক মারাপিট করে। তাদের চিৎকারে স্থানীয়রা আসলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।
অপরদিকে, একইস্থানে শুক্রবার ভোররাতে বিএসএফ’র রাবার বুলেটের আঘাতে ভারতীয় কিশামত করলা গ্রামের গরু চোরাকারবারী গজেন (৩০) আহত হন।
এলাকাবাসী জানায়, আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৪ ও ৯৩৫ এর মাঝখানে কোনো কাঁটাতারের বেড়া না থাকায় গরু চোরাকারবারীরা খুব সহজেই এই পথে গরু চোরাচালান করে যা পবিত্র ঈদুল আযহাকে ঘিরে ব্যাপক আকার ধারণ করেছে। তাদের তাড়া দিতে বিএসএফ বাংলাদেশে এসে নিরাপরাধ ব্যক্তিদের ওপর হামলা চালায়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন জানান, ঘটনার সময় টহলরত বিজিবি সেখান থেকে ৪০০ গজ দূরে ছিলেন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×