আমি জানি না গণতন্ত্রের সজ্ঞায় কোথাও বলা আছে যে “কোন দেশের নির্দিষ্ট আঞ্চলের বা ধর্মের জনসাধারণের নাগরিকত্ব কেড়ে নেওয়া যায়”। আমি এটাও জানি না যে শান্তিতে নোবেলজয়ী কোন নেতা/নেত্রী তার দেশের ২২৫৫৮ জন নাগরিক গৃহহীন এবং ৬৭ জন মৃত্যুবরণ করেছে সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গায়, তারপরও চুপ আছেন কিভাবে। উইকিপিডিয়ার তথ্যানুসারে মায়ানমারে আট লক্ষ রোহিঙ্গা বসবাস করে। বর্তমান বাংলাদেশে বসবাস করছে প্রায় ৪ লক্ষ রোহিঙ্গা শরণার্থি। যাদেরকে বিভিন্ন সময় বিতাড়িত করা হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে, ঘরবাড়ি লুট করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বসতবাড়ি, ফসল। সারা বিশ্বের বিবেকমান মানুষ যখন যে যেমন করে পারে প্রতিবাদ করছে, সেখানে আজো নোবেলবিজয়ী একজন বিশ্ববিখ্যাত গণতন্তপন্থী নেত্রী চুপ রয়েছেন। এটা কি উনার রাজনৈতিক ফায়েদা লাভের উদ্দেশ্য? সেটা অসম্বভ নয় কারণ, মায়ানমারের মোট জনসংখ্যা ৬০.২৮ মিলিয়ন, আর বর্তমানে বসবাসকারী রোহিঙ্গা মুসলমানদের সংখ্যা ৮ লক্ষ। জাতিগত গোষ্ঠীর শতকরা হিসাবে ৬৮% বামার, ৯% শান, ৭% কারেন, ৪% রাখাইন, ৩% চাইনিজ, ২% ইন্ডিয়ান, ২% মন, আর ৫% অন্যন্য সব গোষ্ঠী মিলে। একজন রাজনীতিবিদ হিসাবে ‘সু কি’ র দৃষ্টি ভোটের হিসাবের দিকেই। কারন সংখ্যাগরিষ্ট বৌদ্ধ ধর্মলম্বীরা রোহিঙ্গাদের দমন করতে চায়, বিতাড়িত করতে চায়। “সু কি” র দলের অনেক নেতা মুসলিম বিরোধী বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে যার অর্থ আগুনে ঘি ঢালা। হায়রে নোবেল বিজয়ী গণতন্তী পন্থী নেত্রী! আপনি আসলে কোন পন্থী?
গণতন্ত্রপন্থী নেত্রী ‘সু কি’ কি চুপ থাকতে পারেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।