KHERO PATA/খেরো পাতা - একটি শীঘ্র প্রকাশিতব্য UK based Bengali literature Mag/সাহিত্য সাময়িকী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
“খেরো পাতা''
(লেখনীতে ভাঙি মগজের মরিচা) KHERO PATA/খেরো পাতা - একটি শীঘ্র প্রকাশিতব্য UK based Bengali literature Mag/সাহিত্য সাময়িকী।
যুগ যুগ ধরে বাংলাদেশী প্রবাসীরা বিশ্বের দরবারে বাঙালী শিক্ষা-সংস্কৃতি এবং সুনাম কে উজ্জ্বল করে চলছে। বিশেষ করে লন্ডনে বাংগালী কমিউনিটি তার কৃষ্টি এবং ঐতিহ্য কে তুলে ধরার জন্য ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করছে নানা ভাবে। সেই প্রচেষ্টারই একটি নতুন সংযোজন ভিন্ন আংগিকে সাজানো আমাদের শীঘ্র প্রকাশিতব্য সাহিত্য সাময়িকী - “খেরো পাতা ”।
প্রতিদিন ভাবনা কত, দিনরাত; এ নিয়ে ও নিয়ে, কখনো ছন্দযোগ, কখনো নিরেট ব্যাকরন।ভাবনা এসে পাশে বসে ছায়া হয়ে হাটে, দিনযাপনের অষ্টপ্রহর ভাবনায় বসবাস। ভাবনার আদরে স্নান, ভাবনার চোখ রাঙ্গানোয় নির্ঘুম।তাই বুঝি আঁকি-বুকি অত কাগজের আঙ্গিনায়। সরল ঋজু জ্যামিতিক হাজারো ভঙ্গিমায় সরব সজল কিংবা হাস্যোজ্জ্বল উপস্হিতি। কখনো আদরে নোট বইয়ের ভাঁজে ভাঁজে ঘুম পাড়িয়ে রাখা, কখনো প্রহর পরিক্রমার ঘর্ষনে গর্জনে ছড়াতে থাকে এ ধারে ও ধারে নিরোপায় স্ফুলিঙ্গের মতো।
এক কাজ করুন, ভাবনার সব স্ফুলিঙ্গ গুলো ধরে বেঁধে কবিতা কি গল্প কি প্রবন্ধ কি ছড়া কিংবা কোন পূ্র্বমিত শ্রেনীতেই পড়ে না এমন বাঁধনে বেঁধে আমাদেরকে পাঠিয়ে দিন। ‘খেরোপাতা’র পত্রপল্লবে উঠোনে চৌহদ্দীতে, খেরো ভাবনার শতেক আলোকচ্ছটা জ্বালিয়ে, সবাইকে দেখাই, সবাইকে দেখাবো আমরা।
ন্যাকামো বাদ দিয়ে বলি সাহিত্য এবং শুধু সাহিত্য দিয়ে সাজানো আমাদের মুখপত্র ‘খেরোপাতা’য় আপনাদের লিখা চাই। ভাল থাকুন, সাথে থাকুন।
•লিখা অবশ্যই ১৫ জুন, ২০০৯ এর মধ্যে পাঠাবেন ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
সাগর (0044788 179 3871), বখতিয়ার (00447949738616), মুরাদ (00447824904695), ডালিম (0044788 627 3042), ফজলু (0044779 218 3826),বোরহান(00447877305756)।
ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
লেখা ডাকে পাঠানোর ঠিকানা;
KHERO PATA
20 Fothergill Close
London, E13 0LJ
UK.
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।