যে কথা আমার মা,
কোনদিনও বলতে পারেনি কাউকে,
সেই কথা বলতে আমার পৃথিবীতে আসা,
সে কথা ছিল তার- সে না বলাতে এখন হয়ে গেল আমার,
সেই কথা হলো " আমি তোমাকে ভালবাসি"।
যে কথা আমার বাবা শুধু শিখেছিল
কোনদিনও বলতে পারেনি কাউকে,
সেই কথা বলতে আমি শিখলাম ভাষা
যে কথা আত্মগোপন করেছিল তার কালো চামড়ায়
আর এখন তা আমার ঠোঁটের ডগায়
সেই কথা হলো " আমি তোমাকে ভালবাসি"।
যে কথা বলার কথা ছিল আমার
অথচ বলা হয়ে ওঠেনি এতদিন
আমার বাবা-মা এর ঘৃনায়,উপেক্ষায়, লজ্জায় আর বাধায়
যে কথা হারিয়ে গিয়েছিল
তাদের তৈজসপত্রের তেজস্ক্রিতায়
থালাবাসনের যান্ত্রিক কোরাসের আড়ালে
যে গান বন্দী করে রাখা হয়েছিল
মুখ সেলাই করা শিশু দৈত্যের ঠোঁটে
সেই গান, সেই কথা হলো " আমি তোমাকে ভালবাসি"।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


