ইচ্ছে করে কষ্টটাকে হ্যাচকা টানে
ছিড়ে ছোঁড়ে দূরে কষ্ট ফুরাই মনে
ইচ্ছে করে কষ্টটাকে শক্ত করে টিপে ধরি
নিশ্বাসে শেষ কষ্ট মেরে নিথর করি
ইচ্ছে করে কষ্টটাকে সিলিং ফেনে ঝুলিয়ে রাখি
রক্তজমাট রক্তনালী বেড়িয়ে আসুক রক্ত আঁখি
ইচ্ছে করে কষ্টটাকে জলন্ত আগুনে ঝলসাই
পুড়ে পুড়ে লাভা-ছাই করে গরম জলে ভাসাই
ইচ্ছে করে কষ্টটাকে বিসাক্ত বিষপান করাই
তীব্র যন্ত্রনার কাতরে কষ্টের কষ্টে কাতরাই
ইচ্ছে করে কষ্টটাকে অকথ্য ভাষায় দেই গালি
ঝাপটে ধরে আছাড় দিয়ে কষ্টটাকে মটকে ফেলি
ইচ্ছে করে কষ্টটাকে সস্তা কোন কাগজ বানাই
এ্যাবড়ো থ্যাবড়ো ছিড়ে ফুৎকারে বাতাসে ভাসাই
কিন্তু পারিনা, কষ্টটাকে আদর করে বুকে জমাই
দিনকে দিন কষ্টের পরে কষ্ট রেখে লালন করে যাই
রচনা: ২৬.০১.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



