স্বাধীনচেতা, মুক্তিপাগল দামাল ছেলে সালাম তোমাদের
তোমরাই মোদের গর্বের ধন, মাথার মুকুট, প্রতিবাদী প্রতীক
যুগে যুগে তোমরা পদতলে দলেছ অন্যায়, ন্যায়ের করেছ জয়
হ্যাঁ, তোমাদের কথাই বলছি, তোমরা মোদের সুপ্রিয় সৎ রাজনীতিবিদ।
তোমরা পলাশীর প্রান্তরে আম্রকাননে ভাসিয়েছ রক্তেরে ঘ্রাণ
দু'শ বছরের অত্যাচারী ব্রিটিশ তাড়িয়ে মোদের করেছ পরিত্রান।
মায়ের ভাষা রক্ষা তরে হাসিমুখে বুকে নিয়েছ তাজা বুলেট
ত্রিশ লক্ষ শহীদ হয়েছ তবু ছিনিয়ে এনেছ স্বাধীন পতাকা বাংলাদেশ।
তোমাদের অবদানে পৃথিবীর মানচিত্রে পেঁয়েছি এতটুকু ঠাঁই
অন্ধভক্তের মত নিজেদের ভাগ্য সপেছি তোমাদের হাতে
তাতে, তোমাদের কথায় উঠেছি-বসেছি, রক্ত দিয়েছি রাজপথে
তির্থের কাক মোরা ভেবেছি, এই বুঝি এতটুকু সুখ দিলে তাতে।
কান্না হাসির ইন্দ্রজালের আটকে মোদের সময় যাচ্ছে কেটে
এতটুকু সুখ কল্পনাতীত, দারিদ্রতার দুষ্টচক্র বেধেঁছি মোদের পিঁঠে
সন্ত্রাসী, চাঁদাবাজী, আর অস্থিরতাপূর্ণ রূগ্ন রাজনীতির জন্য...
দূর্নীতিতে হেট্রিক সহ পাঁচবার শীর্ষে, বিশ্বভাবমূর্তি হয়েছে ক্ষুন্ন।
মীরজাফর-ব্রিটিশ, পাক-ভারত করেছিল অন্যায় শত ভুল
প্রতিবাদী তোমরা প্রতিবাদে রক্ত ঝড়িয়েছ তবু ক্ষমা করোনি একচুল
কিন্তু এই স্বাধীন দেশে ওরা কারা আমাদের রক্ত চুষে ফুলিয়েছে আঙ্গুল
গ্যাটকো-নাইকো আর ত্রানের টাকায় ভরেছে বালিশ, গড়েছে মহল।
ওহে রূগ্ন রাজনীতিবিদ,
তোমরা কি ভাই ভুলেই গেছ রাজনীতির সুনালী অতীত কথা?
নাকি ন্যায়ের বিবেক বিক্রি করে তখতে বসিয়েছ অযোগ্য নেতা?
ওরা স্বাধীন সূর্য্যকে কাল মেঘে ঢেকে, করেছে দূর্নীতি আর অত্যাচার
ওরা ক্ষমতার লোভে সিরিজ-গ্রেনেড, লগি-বৈঠায় মানুষ মেরে একাকার।
হে রূগ্ন রাজনীতিবিদ,
বিবেক করে জাগ্রত, চেয়ে দেখ একবার জন্মভূমি মায়ের দিক
কি হাল হয়েছে তার তোমাদের রূগ্ন রাজনীতির কড়াল ঘ্রাসে?
বদনে তার নোংরা-ছেঁড়া কাপড়ে নগ্ন দেহটি উম্মেচিত, মলিন হয়েছে মুখ
লজ্জায় উড়ুতে লোকাই মুখ, মোরা অসহায় আমজনতা, ব্যাথায় ভরা বুক।
ওগো মোদের মুক্তিপাগল মুক্তিসেনা, ত্যাগে তর্জি রাজনীতিবিদ
এটাই তোমাদের সেই স্বপ্নঘেরা সোনার বাংলা, স্বাধীন দেশ
নিজের মাকে নগ্ন দেখার জন্যই কি যুদ্ধ করেছিলে তোমরা?
মাকে ভালবেসে দেয়া লাখ শহীদের রক্ত কি হয়ে যাবে বৃথা?
আহবান করি তোমাদের প্রতি বেড়িয়ে এসো রূগ্ন রাজনীতি থেকে
হাত জোড় করে লজ্জিত হয়ে ক্ষমা চাও দেশমাতার কাছে..
দলাদলি ছেড়ে হাতে হাত রেখে কর অঙ্গিকার...
জীবনের তরে ছেড়ে দেব সব রূগ্ন রাজনীতি আর অন্যায় অত্যাচার।
আহবান করি তোমাদের প্রতি ওহে মুক্তিসেনা, বুদ্ধিজীবি, রাজনীতিবিদ,
কৃষক-শ্রমিক, এ প্রজন্মের তরুণ তৃণ, আর আমজনতা এসো সবাই..
কাঁধে কাঁধ রেখে আবর্জনা সরিয়ে এবার মাকে সাজাই..
প্রয়োজনে আর একবার পলাশী, বায়ান্ন, একাত্তুরে ফিরে যাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



