মা!..মা!!...মা!!!
মাগো!!
মা!!!
কি মুধুর ডাক, তাই না মা?
আমি তোমায় প্রান ভারে ডাকি মা
সুমধুর করে ডাকি তোমার ভাষায়
তোমার কন্ঠ থেকেই প্রথম শিখেছি
সুমধুর বাংলা ভাষায় ডাকা শব্দ "মা"
মাগো ওরা যখন জোড় করে উর্ধু চাপিয়ে
তোমার মুখের ভাষা কেঁড়ে নিতে চাইলো
তখন তোমার দুধ পান করে সৃষ্ট রক্ত
টগবগ করে লাভার মতো গরম হয়েছিলো
প্রতিবাদে কন্ঠকামান নিয়ে রাজপথে নেমেছি
বাঁধার মুখে তাজা বুলেট বুক ঝাঝড়া করেছে
তবু তোমার মুখের ভাষার ইজ্জত মুখে রেখেছি
মাগো!
মা!!
ও মা...শুনতে পাচ্ছো?
এখন তোমার নতুন প্রজন্মের সন্তারেরা
স্বাধীনভাবে প্রানভরে বাংলায় কথে বলে
তারা এখন বাংলায় করে গান, কবিতা, গদ্য
একুশ এলেই বাংলাকে ভালবেসে করে দোয়া
দলে দলে খালি পায়ে ফুল হাতে শ্রদ্ধা জানায়
মাগো আমরা তোমায় কথা দিয়ে গেলাম
তোমার মুখের ভাষাকে বিশ্ব দিবে সালাম
রচনা: ০২.০২.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



