এতো আঘাতের পরেও বেঁচে আছি
বেঁচে আছি শুধু তোমার জন্য মা
তার দেয়া আঘাতে চলে যেতে পারতাম
কিন্তু তোমার কি হতো বলো মা?
জানো মা, যাকে আমি তোমার পরে
সবচেয়ে বেশি ভালবেসেছিলাম
যাকে আমি তোমার পরে
সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম
যার উপর তোমার পরে
সবচেয়ে বেশি নির্ভর করেছিলাম
তোমার স্নেহের আঁচল ছেড়ে দিয়ে
যার আঁচলে মুখ গুঁজেছিলাম
তোমার স্নেহের কোল ছেড়ে যার কোলে
নিশ্চিন্তে মাথা রেখেছিলাম
তার আঘাতেই আজ আমি জর্জরিত,
ভাঙা গ্লাসের মতো চূর্ন
বিদীর্ন হৃদয় হয়েছে রক্তাক্ত আহত
বহুবার চেয়েছি টোটা চিপে হবো নিহত
প্রতিবারই রক্তজমাট চোখের সামনে তুমি মা
যেনো আঁচলে মুছে দিচ্ছো গড়িয়ে পড়া গরম জল
কোলে তুলে নিয়ে মাথা কপোলে দিলে চুমো
যেনো দিগন্তের উপার থেকে ভেসে আসে তোমার কন্ঠ
"খোকা তোকে বেঁচে থাকতে হবে আমার জন্য"
তাইতো মা আমি আজো বেঁচে আছি
কষ্টের আঘাতে ক্ষতবিক্ষত দেহমন
ভাবি বারংবার তার কথা, পাই ব্যাথা
তবু বেঁচে আছি, বেঁচে থাকবো শুধু তোমার জন্য মা...
রচনা: ২৫.০২.২০১২
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



