somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমনও দিন তারে বলা যায় ............... কপাল খারাপ হলে এমনই হয় !

১৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েরা যে এরকম মেইল করতে পারে কল্পনায়ও ছিলনা, মানে এর আগে কখনও এরকম কিছু কোন মেয়ের কাছ থেকে রিসিভ করিনি, সে কারণেই বলছি। যদিও সে আমার ফ্রেন্ড প্লাস এক্স কলিগ।

এভাবেই সকালটা মেজাজটা বিতিকিচ্ছিরি রকম খারাপ হল। অপেক্ষায় ছিলাম দুটি গুরুত্বপূর্ণ ই-মেইলের। ইনবক্সে যথারীতি দুটি আনরিড মেইলের সংখ্যা দেখে বেশ আনন্দিত হবার কথা থাকলেও খুব বেশী আনন্দিত হতে পারিনি বরঞ্চ আনন্দের পরিবর্তে বিরক্তই হয়েছি বেশ!
মেইল আছে দুটি কিন্তু আমার সেই মেইল নয়,
১) গরম মসল্লা
২) কুর্নিকোভা উইদআউট স্কার্ট শিরোনামের দুটি মেইল

কান, মাথা, চোখ দিয়ে ধোয়া বের হচ্ছে, হচ্ছেটা কি এসব ! মেয়ে হয়ে সে এরকম মেইল করল ! তাও অফিসে ওপেন করতে হবে, অনেকটা ভাবনায় ফেলে দিল, ভাবনার এফোড় ওফোড় করে খুলেই ফেললাম প্রথম মেইলটা “গরম মসল্লা” মেইলের শুরুতে তেমন কোন ম্যাসেজ নেই, এ্যরো মার্ক দিয়ে নীচে নামতেই আছি নামতেই আছি, কিন্তু গরম মসল্লা মানে যা বুঝেছিলাম তা তো নয় বরং কিচু ইন্ডিয়ান “রান্নার” “গরম মসল্লার” প্যাকেটের ছবি দিয়ে এ্যাড ছাড়া আর কিছু না। ওফফফফ !!! হাফ ছেড়ে বাঁচলাম কি ভেবেছিলাম আর কি দেখলাম।

এবার দ্বিতীয়টা, কিন্ত ভয় পাচ্ছিলাম যদি সত্যি সত্যি স্কার্ট ছাড়া হয় তাহলে তো বিপদ ! এরকম ছবি দেখছি কেউ দেখে ফেললে সেটা তো মহা খারাপের বিষয় ! যা আছে কপালে যাহ ! একরকম ক্লিক করেই ফেলালাম। ওয়াও এখানেও ডাওন এ্যারো দিয়ে নীচে নামছি তো নামছি। হায় হায় একি দেখি স্কার্ট ছাড়া ঠিকই কিন্তু শারি পড়ে পোজ দিয়েছে। হাসতে হাসতে শেষ, কি ভাবা আর কি দেখা।

যাই হোক কাজের চেয়ে অকাজেই হল বেশী, করার কিছু নেই বরং অনুমান করা পোষ্টের প্রথম দুটি লাইন উইথড্র করে নিলাম।

এক মেয়ে ক্লায়েন্টকে কনভিনস্ করতে গিয়ে বারোটা বেজেছে, ফোনেও সেরকম, বলি এক বোঝে এক। মাথা নষ্ট হবার যোগাড়।
আজ সারাদিন বোধ হয় মেয়ে ভাগ্য খারাপ, কেন বলছি কারণ আছে ! এই তো লাঞ্চ শেষে একটু আয়েশে আছি এমনই সময় বস ডেকে প্রায় গোটা দুইশ বায়োডাটা তাও মেয়েদের, দিয়ে বললেন বাছাই করতে, ফ্রন্ট ডেষ্কে নেওয়া হবে। দুইশো থেকে বিশ জন। কঠঠিন কাজ। যারেই দেখি তাকেই ভাল লাগে, কাকে রেখে কাকে রাখি। মহা-সমস্যায় আছি বন্ধুরা। কলিগরা হেল্প করতে চাইছে কিন্তু এভয়েড করেছি। সব পাজির দল।

কি করার আর ! সিভি বাছাই বাদ দিয়ে এখন ব্লগিং করছি।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×