somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সে যে আমার রাজকুমারী !

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অযাচিত স্বপ্নই বলি আর বাস্তবই বলি একটা জায়গায় জোচ্চুরী করেছি। অনুভূতি নিয়ে জোচ্চুরী করছি, সাহস কিন্ত কম না ! আবার খুব বেশীও না, বেশী না বলেই হয়ত বলতে পারিনি আর পারিনি বলেই আজ সে রাজকুমারী।

না, কোন রাজ্যের রাজকুমারী সে নয়, রক্ত মাংসের এক সাধারণ মানুষ, পরিচয়ে একজন মেয়ে। বয়সের কিছুটা ভার আছে চোখে মুখে, কোথাও যেন ক্লান্তির ছাপও যোগ হয়েছে। যখন প্রথম দেখা তখনকার সময় হতে এখন বেশ পার্থক্য সহজেই বোঝা যায় এমন, তবুও যেন সাধারণ থেকে কিছুটা আলাদা বলেই বিশেষত্বগুলো চোখে পড়তে বেগ পেতে হয়না।

আমার চেয়ে বয়সে খানিকটা বড়। খানিকটা বলতে খুব বেশী নয় আবার খুব কমও নয়। কেউ আবার নাক উঁচু করতে পারেন, কোন রহস্যের গন্ধ খোজার বৃথা চেষ্টাও হতে পারে। তবুও লিখছি যখন কিছু তো বলতেই হবে।

অনেকদিন দেখা নেই, সেই যে কবে দুজনের সাথে শেষ দেখা হয়েছিল তাও প্রায় বছর ৯কি ১০ হবে। চেহারার সরলতা, ব্যাকুল আগ্রহের চাহনি যেন সবকিছতেই চোখের ভাষায় পড়াযেত। আমি ঠিক পড়তে পারতাম না, বোধ হয় সে কারণেই থাক, ইথারে না হয় বাক্যগুলো নাই বললাম।

আজ সকালটা খুব ব্যস্ত সময, ক্লায়েন্টের চাপে চোখ তোলার যো নেই। সমস্ত ক্লান্তি ছাপিয়ে দৃষ্টিটা চলে যায় অপেক্ষমান এক আগুন্তকের দিকে, বোধ হয় অপেক্ষা করছে। নিজ থেকেই এগিয়ে যাই। চিনতে পারছেন কিনা জানতে চাইলে সহজ সোজা জবাব “না চেনার কি আছে, তোমাকে চেনা কি খুব কষ্টের?”, বেশ খানিকটা ভড়কে যায় “তাহলে এখানে কেন, আমার টেবিলে আসতে পারতেন” প্রতিউত্তরে “দেখছিলাম তোমকে, তোমার ব্যস্ততাকে, বাহ ! আপনি করে বলছ যে, খুব ফরমাল হয়ে গেছ বলে মনে হচ্ছে?” “কেন আগেও তো ছিলাম”

টেবিলে দুজন দুজনার মুখোমুখি। তবুও যেন মনে হচ্ছে দুপ্রান্তে, বাস্তবিকই আলাদা আলাদা যে যার ক্ষেত্রে। সে অন্য মানুষের মানুষ আর আমি এখনও নিজের সর্বস্ব। কেমন আছি, কি করছি, কোথায়, শরীরটা শুকিয়েছে কেন, একা কিনা প্রশ্নের পর প্রশ্ন, সেই পুরোনে মুখ পুরোনো উত্তর দেয়া পর্ব। বেশ উপভোগ্য ছিল হঠাত দেখা পাওয়াটা। জিজ্ঞেস করলাম সে কেমন আছে, ভাল, খুব ভাল। জানতে চাইলাম খুব ভাল’র পরিনাম টা।

আমার সাথে শেষ দেখা হবার বছর তিনেকের মাথায় বিয়ে হয়, প্রবাসী বাঙ্গালী। ওর জামাই ওখানেই থাকে বছর পর পর ঘুরে যেত। মাঝে কোল জুড়ে একটি সন্তানও হল। স্বামী কেমন যেন দূরে সরে যেতে থাকে, বুঝতে পারে তাই ভাবনার সাথে বাস্তবও মিলে যায় একদিন, জানতে পারে ওখানে সে আরএকটি বিয়ে করেছে। ওই ডিভোর্স দেয়। শুরু হয় নতুন জীবন সংগ্রাম সাথে থাকে অবুঝ শিশুটি। ও হেরে যায়নি তাই হয়ত খুব ভাল বলার সাহস দেখাতে পারে। একটি ফার্মে ভাল পজিশনে কাজ করছে। সন্তনও কিছুটা বড় হয়েছে আজ।

অনেক অনুসন্ধানের পর সে আমাকে পেয়েছে। লাঞ্চ টেবিলে। আমি খেতে পারিনা তবুও বলি I am full, ও বলে me too অথচ দুজনাই অভূক্ত
আজ বুঝতে পারিনা ওর চোখের ভাষা, বুঝতেও চাইনা আবার সবকিছু উপেক্ষাও করা যায়না।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×