somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ আন্দোলন ও কিছু কথা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড-ফাঁসির দাবিতে শুরু হওয়ায় আন্দোলনকে সমথন জানাই মন থেকে। শাহাবাগের পাশাপাশি সারা দেশব্যাপী বিভিন্ন স্থানেও চলছে সংহতিমূলক আন্দোলন। এ আন্দোলন শুধু একটা ইস্যুতে সীমাবদ্ধ না রেখে আরও কিছু জনগুরুত্বপূণ ইস্যুকে সামনে এনে বাংলাদেশকে কলংকমুক্ত করতে চাই। ইস্যুগুলোঃ
১. শুধুমাত্র চৌদ্দশিকির মধ্যে আটক মানবতাবিরোধী অপরাধীদের নয়, যারা বাইরে এমনকি মন্ত্রীসভায়, স্বীকৃত মুক্তিযোদ্ধাদের দ্বারা স্বীকৃত যুদ্ধাপরাধীদেরকেও বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়ার জোরাল দাবী জানাই। কিছু অপরাধীদের শাস্তি হবে আর কেউ বহাল তবিয়তে বাইরে দিব্বি ঘুরে বেড়াবে জাতীয় পতাকা নিয়ে আমরা তা দেখতে চাইনা। তাদের অবশ্যই এখনই এই মুহূতে আটক করতে হবে তা না হলে আমরা ঘরে ফিরব না। আমরা শাহবাগ ছাড়ব না। আমরা একদিকে কষ্ট করব আর যুদ্ধাপরাধী রাজাকার জাতীয় পতাকা নিয়ে দিব্যি ঘুরে বেড়াবে? রক্ত দিয়ে আদামের দাবি আদায় না হওয়া পযন্ত রাজপথ ছাড়ব না এটাই হোক আমাদের অঙ্গীকার।
২. যুদ্ধপরাধ ইস্যু জাতি আর বেশি দিন দেখতে চায়না। এনিয়ে যেন আর কেউ রাজনীতি করার সুযোগ না পায়।
৩. হলমাক হোতা তানভীর আর ডেসটিনি হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে বাংলাদেশে জীবনে আর কেউ কখনও এমন সাহস না পায়। তা না হলে আমরা কখনও দূনীতির করাল গ্রাস থেকে মুক্তি পাবনা।
৪. আমি এক এনজিওতে প্রকল্পে কাজ করছি। আমাদের প্রকল্প এলাকার মধ্যে এক উপজেলা চেয়ারমান (আওয়ামী নেতা) তার এলাকায় কমরত সব এনজিও প্রতিনিধিদের ডেকে রীতিমত বড় অংকের চাঁদা দাবি করেছে আর বলছে উপরের নিদেশ সেখানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন হবে তাই খরচের জন্য চাইছি। এটাকি প্রচ্ছন্ন চাঁদাবাজি নয়কি। আবার আন্দোলন কি সরকারের চাপের দ্বারা করানো হচ্ছে? যেখানে আমরা সবাই স্বতস্ফূতভাবে অংশগ্রহন করছি সেখানে তারা চাঁদা নিয়ে ব্যস্ত আছে। বিষয়টাকে কি সরকার নেতৃত্ব দিচ্ছে? কেন যেন একটু সন্দেহ সৃষ্টি হচ্ছে।
৫. যে আবুলের জন্য পদ্মা সেতু হল না তার কি কিছুই হবে না এ বাংলায়? এভাবে তারা অনন্তকাল বাংলায় টিকে থাকবে? আর আমাদের স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে? আমরা শুধু আফসোস করব?
৬. বিশ্বজিতের মত নিরীহ মানুষগুলো রাস্তায় মার খেয়ে মরে যাবে আর আমরা চেয়ে চেয়ে থাকব? পুলিশ ও ময়না তদন্ত বলবে তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন ছিলনা। হায় অভাগা বাঙালী আমরা!
৭. শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে। দেখুন শাহবাগসহ সারা দেশে যেভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছে সেখানে ছাত্ররাজনীতি কি খুবই দরকার? তা না হলে ছাত্রলীগের মত খুনী সন্ত্রাসী সৃষ্টি হবে যারা ক্যাম্পাসগুলোতে গত কয়েকবছর রীতিমত আতঙ্ক সৃষ্টি করেছে।
৮. শেয়ারবাজার কেলেংকারীর সাথে যারা জড়িত, যারা লাখ লাখ বিনিয়োগকারীদের পথে বসিয়েছে তাদেরকেও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
৯. ভূয়া মুক্তিযোদ্ধাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মযাদা দিয়ে আথিকভাবে অস্বচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ্বলতা নিশ্চিত করতে হবে। কোন মুক্তিযোদ্ধাকে আর রিক্সা চালিয়ে জীবিকা নিবাহ করার খবর আর আমরা শুনতে ও দেখতে চাইনা। তবেই না আমাদের আন্দোলন সফলতার মুখ দেখবে।
১০. সকল প্রকার নিয়োগ স্বচ্ছ্বতার ভিত্তিতে অবশ্যই হতে হবে এবং সেটা অবশ্যই বৈষম্যমূলক কোটা প্রথা কমিয়ে মেধার ভিত্তিতে। চাকরির বয়সসীমা ৩২/৩৫ করতে হবে।
১১. ঢাকার বিকেন্দ্রীকরণের মাধ্যমে ঢাকার উপর চাপ কমিয়ে বসবাসের যোগ্য করে গড়ে তুলতে হবে। বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য নগরীর দুনাম ঘুচাতে হবে।
১২. দেশের স্বথবিরোধী সব ধরনের সিদ্ধান্ত (বিশেষ করে পররাষ্ট্রনীতির ব্যাপারে) বাতিল করতে হবে।
১৩. তেল-গ্যাস উত্তোলনের জন্য সকল বিদেশী কোম্পানীর সাথে করা চুক্তি বাতিল করতে হবে। দেশী কোম্পানী বাপেক্স ও পেট্রোবংলাকে শক্তিশালী করতে হবে।
১৪. বাংলার মাটিতে নারী সহিংসতা আর নারী নিযাতন কবে বন্ধ হবে? তারা কি স্বাধীনভাবে চলাফেরা আর নিশ্বাস নিতে পারবেনা? পরিমলরা কি পার পেয়ে যাবে? তাদের নিঃশত ফাঁসি চাই।
অনেক দাবির কথা বললাম। আপনার কাছে আরও ভাল দাবি থাকলে জানান দেন। গণ দাবীতে মুখরিত করে তুলি বাংলার আকাশ। সুখী সমদ্ধশালী বাংলাদেশ গড়তে সহযোগী হই।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×