somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রহলাদ
রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটের মফস্বল সাংবাদিকতায় একজন নির্ভীক সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের একটি নিভৃত পল্লীর সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা মনোরঞ্জন মন্ডল ছিলেন প্রাইভেট টিউটর। মাতা বীনাপানি ম

রাজারহাটে প্রতারক সুমনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত প্রতারক সুমনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন প্রতারনার শিকার অসহায় পরিবারের রোস্তম আলী। গত সোমবার সন্ধ্যায় প্রতারিত হয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে উপজেলার চেয়ারম্যান-মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল না পাওয়ায় অবশেষে রাজারহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। তিনি লিখিত বক্তব্যে জানান, রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ধনঞ্জয় গ্রামের ফায়ার সার্ভিসে চাকুরীরত আতাউর রহমানের পুত্র মাহবুবুর আলম ওরফে সুমন(৩০) দীর্ঘদিন ধরে আন্তজেলায় চুরি ছিনতাই ও প্রতারনা সহ বিভিন্ন অপকর্মে করে আসছে। একপর্যায়ে সুমন একই এলাকার মৃত মজির উদ্দিনের পুত্র রোস্তম আলী(৪৬)কে মটর সাইকেল ক্রয়ের নামে ১লাখ ৪৩হাজার ও জমি বন্ধকের বিপরীতে ৭০হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া বিভিন্ন কৌশল করে সে আরো প্রতারনার জাল বিস্তার করে। অসহায় রোস্তম আলী তার প্রতারনা বুঝতে পেরে টাকা ফেরত চায়। এতে সে টালবাহনা শুরু করে। বাধ্য হয়ে রোস্তম আলী উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ সরোয়ার্দ্দী বাপ্পীর স্বরনাপন্ন হয়। এছাড়া উমর মজিদ ইউপি চেয়ারম্যান আঃ ওহাব মন্ডল, সাবেক চেয়ারম্যান আঃ হাকিম খন্দকারসহ মেম্বারদের কাছে ধর্না দিয়েও কোন সুরাহা হয়নি। বরং প্রতারক সুমন ও তার লোকজন উল্টো হত্যার হুমকী দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর করছে। নিরুপায় হয়ে রোস্তম তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাজারহাট প্রেসক্লাবে অভিযোগ করে সংবাদিক সম্মেলন করে। সংবাদ সম্মেলনের সময় তার স্ত্রী পারুল বেগম ও দুই সন্তান হাউমাউ করে কেঁদে বলেন, প্রতারনা করে আমার সাজানো গোছানো সংসারটা তছনছ করে দিল সুমন। এখন আমি আমার বুকের ছেলেদের পড়াশুনা করাতে পারছি না। প্রতারক সুমনের মাতা মোছলেমা খাতুন ওরফে খুকুমনি পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মী ও তার পিতা আতাউর রহমান ফায়ার সার্ভিসে চাকুরীরত ও এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। #
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×