জিয়াউর রহমান একটি গাছের নিয়ে দাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন মলিন মুখে, পাশে এসে কাধে হাত দিয়ে দাড়ালেন শেখ মুজিব এবং বললেন- আমি জানি কেন আজ তোমার মন ভাল নেই?
জিয়াউর রহমান কোন কথা বলেন না চোখও ফেরান না, শেখ মুজিব তাকালের জিয়াউর রহমানের চোখের দিকে স্পষ্ট দেখলেন চোখের কোনে শিশির বিন্দুর মতো পানি টলমল করছে। এমনটা হবে আমি জানতাম, বললেন- শেখ মুজিব। এবার ফিরে তাকালেন জিয়াউর রহমান এবং বললেন- স্যার, আমাদের কি কিছুই করার নেই?
- নাহ, (দীর্ঘ নিশ্বাস ফেলে) কিছুই করার নেই।
= কিন্তু এভাবে চলতে থাকলে আমরা আমাদের নৈতিক পরিচয় থেকে বঞ্চিত হবো না?
- আমি কিছুই জানিনা, আমি কিছুই বলতে পারবো না।
= এজন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম?
- আপনার প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আমরা যা করেছি দেশের জন্য এবং ওরা যা করছে ওদের জন্য।
= স্যার কিছু একটা করুন প্লিজ।
- একাত্তর এ করেছি কিন্তু এখন সেই ক্ষমতা আর নেই।
= আমাদের চোখের সামনে আমাদের স্বপ্নের দেশ এভাবেই ধ্বংস হয়ে যাবে?
- না এভাবে ধ্বংস হতে পারে না। এখানে পরিবর্তন আনা প্রয়োজন, নের্তৃত্বে পরিবর্তন আনতে হবে।
= ঠিকই বলেছেন আমার্ও তাই মনে হয়। কিন্তু স্যার পরবর্তীতে যে বসবে সেই তো এমন করতে পারে।
- অসম্ভব নয় সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ এর একটা বিহীত করতে পারবে।
= আপনার কি তাই মনে হয় স্যার?
আবার্ও আকাশের দিকে তাকিয়ে শেখ মুজিব বললেন- জানিনা! এদেশের কাউকে দিয়ে বিশ্বাস নাই। এখানে সবাই নিজের স্বার্থ নিয়ে ভাবে,দেশের না।
আর কেউ কোন কথা বললেন না আকাশের দিকেই তাকিয়ে থাকলেন।
(সম্পূর্ণ কাল্পনিক কারো সাথে মিলে গেলে কিচ্ছু করার নাই)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



