আমার এই পোষ্ট আমার ও'কে উৎসর্গ করেই। মনে পড়ে সেই দিনগুলি, জ্বলজ্বল করছে সোনালী স্মৃতিগুলি। যখন মহাস্থান যাদুঘরের ঠিক অপর পাশে ছোট্ট পাহাড়মতো স্থানে (জায়গার নামটা মনে নাই) বসেছিলো ও আমি ওর কোলের উপর শুয়ে মোবাইলে গেম খেলছিলাম একদম অন্যমনস্ক হয়ে। হঠাৎ মোবাইলটা টান দিয়ে নিয়ে বলল, কি বাচ্চাদের মতো স্বভাব শুধু গেম খেলা, তুমি যদি গেম খেলবা তাহলে এতদুর কষ্ট করে এসেছো কেনো? বুঝলাম কিছুটা অভিমান করেছে। ওর হাতটা টেনে নিয়ে আলতু করে একটা মিষ্টি চুমু দিয়ে বললাম, এতো রাগ কেন?
- আমার রাগ নাই।
- ও অভিমানী মেয়ে, তুমি যদি এতো রাগ করো তাহলে আমি যাবো কোথায়?
- কেন যাওয়ার যাবার কি তোমার অভাব আছে?
তড়াক করে উঠে বসলাম, মানে!?
- তুমি জানো না সুমন আমি তোমাকে নিয়ে খুব চিন্তা করি। কি হবে আমাদের ফিউচার, আমরা কি আদৌ একসাথে এভাবে থাকতে পারবো?
- উহহু। তুমি অযথা চিন্তা করছো, তুমি আর আমি ঠিক থাকলে সবকিছু নাথিং।
- হয়েছে রাখো। তোমার নাথিং নাথিং করেই সব যাবে। আমি জানি তুমি আমাকে ভালবাসোনা। বুঝলাম রোমান্টিক অভিমান।
- কি করলে বুঝবা ভালবাসি?
- আইসক্রিম খাওয়াবা?
- নাহ!
- কেন?
- ওরে আমার প্রেমরে, ওনাকে আইসক্রিম খাওয়াতে হবে তারপর উনি বুঝবেন আমি ওনাকে ভালবাসি।
- লাগবে না তোমার আইসক্রিম।
- ওকে, আমি আইসক্রিম খাওয়াবো বিনিময়ে তুমি আমাকে কি খাওয়াবা?
- আমি তোমাকে, আমি তোমাকে.. কাছে এসো।
- হ্যা, বলো।
- (কানের কাছে এসে) একটা লং কিস।
- না না । তারচেয়ে তুমি আমাকে (ফিস ফিস)
- ওরে কেহেরমান, আমি আইসক্রিম চাইনা। বলে উঠতে লাগলো।
আমি হাত ধরে বসালাম, কি হলো,
- না গো, যেতে হবে বাসায় সারাদিনই তো তোমার সাথে কাটালাম। এবার বাসায় যাই। তুমি বরং হোটেলে ফিরে যাও। কাল সকালে ফাষ্ট টাইমে দেখা হবে, তাছাড়া মোবাইল তো আছেই।
কিছুটা মন খারাপ হলো, তারপরও ফিরে এলাম হোটেলে।
আমি কিন্তু ওকে আইসক্রিম ঠিকই খাইয়েছিলাম। কিন্তু বিনিময়ে আজকেই এই দিনটিই পেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



