আজ কেন যেন ইচ্ছা করছে না কিছু লিখি, শোক দিবস পালনই করি। শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা করি একটাই কারন আমাদের স্বাধীনতা যুদ্ধে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, একজন নেতার যে সকল গুন আছে আমার মনে হয় সবকিছুই উনার ছিল। উনি বাংলার গৌরব, বাংলার সন্তান কিন্তু পিতা নন। স্রষ্টা নন। অনেকেই আবেগতাড়িত হয়ে পিতার আসনে অথবা স্রষ্টার আসনে বসিয়ে দিচ্ছে দেখে কিছু বলার জন্যই লেখা।
নিঃসন্দেহে মুজিবুর রহমান একজন বড় মাপের মানুষ ছিলেন। সবার প্রতি উনার শ্রদ্ধা ছিল, ভালবাসা ছিল বিশেষ করে দেশের মানুষের প্রতি। সেজন্য জীবন এবং নিজের পরিবারের পরোয়া না করে ১৯৭১ এর স্বাধীনতার ডাক দেন এবং বাংলাদেশ স্বাধীনও হয়। বিনিময়ে দিতে পরিবারের রক্ত, নিজের রক্ত। আজ এই শোকাবহ দিনে উনার রুহের মাগফেরাত কামনা করছি এবং বাংলার ঘরে ঘরে না হোক অন্তত জেলায় জেলায় একটা মুজিব তৈরী হোক এই আশা ব্যক্ত করছি। কিন্তু আমাদের অতি উৎসাহি জনগন দয়া করে পিতা বা স্রষ্টা না বানানোর অনুরোধ করছি। সমস্ত ভূপৃষ্ট তথা যা কিছু আছে সব কিছুর স্রষ্টা একজনই তিনি হলেন আল্লাহ্ রাব্বুল আল-আমিন। আর পিতার সম্পর্কে তো সবারই জানা আছে। তারপরও একটা জুকস (বাস্তবে একটা বিতর্কে শুনেছিলাম) বলি।
দুই বন্ধুতে তর্কযুদ্ধ চলছে সিরিয়াসলি-
১ম জন= শালা তোর মুরদ আমার জানা আছে।
২য় জন- আমি কি তুই শালা জি জানবি, তুই ও মনে রাখি মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
১ম জন= আরে যাহ! তোর দৌড় আমারও জানা আছে, পারলে (!) ফালাইদিস।
২য়- আমরা বাঘের বাচ্ছা। সাহস থাকলে মুখোমুখি হয়ে যা।
১ম জন= তা বাঘ কি তোদের বাসায় আসতো? নাকি তোর মা জঙ্গলে যাইতো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


